১৩/১৭. অধ্যায়ঃ

যে ব্যক্তি নিজের মালিকানাস্বত্বে প্রতিবেশীর জন্য ক্ষতিকর কিছু নির্মাণ করে।

লা দরার ওয়া লা দিরার: ক্ষতি না করার হাদিস

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৪১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ جَابِرٍ الْجُعْفِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ ضَرَرَ وَلاَ ضِرَارَ ‏"‏ ‏.‏

ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ "ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহাও যাবে না।"

[২৩৪১] আহমাদ ২৮৬২। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী জাবির আল জু'ফী সম্পর্কে শু'বাহ ইবনুল হাজ্জাজ বলেন, তিনি হাদিস বর্ণনায় সত্যবাদী। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি মিথ্যা কথা বলেন। ইয়াহইয়া বিন মাঈন ও আল-জাওযুজানী তাকে মিথ্যুক বলেছেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ৮৭৯, ৪/৪৬৫ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহিহ কিন্তু জাবির আল-জুফী এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ৫৪ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ১ টি জাল, ১৮ টি খুবই দুর্বল, ২৮ টি দুর্বল, ৭ টি হাসান হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ আহমাদ ২৮৬২, ২২২৭২, দারাকুতনী ৩০৬০, ৪৪৯৩, ৪৪৯৫, মু'জামুল আওসাত ৩৭৭৭, ৫১৫৩।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৪১-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহাও যাবে না। কথাটি ছোট হলেও মানুষের সঙ্গে আচরণের বড় একটি নিয়ম বলে দেয়। ইসলামে নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করা গ্রহণযোগ্য নয়। একইভাবে বিরোধ বা রাগের সময় ক্ষতি দিয়ে প্রতিক্রিয়া দেখানোও সঠিক নয়। এই হাদিস আমাদের শেখায়, কোনো কাজ করার আগে দেখতে হবে তা অন্যের ওপর কষ্ট, ক্ষতি বা অন্যায় চাপ তৈরি করছে কি না। পরিবার, প্রতিবেশী, ব্যবসা বা সামাজিক সম্পর্ক—সব জায়গায় এই শিক্ষা প্রযোজ্য। তাই ক্ষতি করা নিষেধ—এটি শুধু মুখের কথা নয়, বরং প্রতিদিনের আচরণ ঠিক করার একটি সহজ মানদণ্ড।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কাউকে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করা থেকে বাঁচতে হবে।
  • বিরোধের সময়ও অন্যায় প্রতিক্রিয়া থেকে নিজেকে সামলানো দরকার।
  • কোনো কাজের ফলে অন্যের কষ্ট হচ্ছে কি না, তা ভেবে দেখা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন