১২/৬৭. অধ্যায়ঃ
কোন ব্যক্তি কারো গবাদি পশু বা ফলের বাগান অতিক্রম করাকালে তা থেকে কিছু (দুধ বা ফল) নিতে পারবে কিনা?
বাগানের ফল খাওয়ার হাদিস: খাওয়া যাবে, সঙ্গে নেওয়া নয়
সুনানে ইবনে মাজাহ : ২৩০১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩০১
حَدَّثَنَا هَدِيَّةُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، وَأَيُّوبُ بْنُ حَسَّانَ الْوَاسِطِيُّ، وَعَلِيُّ بْنُ سَلَمَةَ، قَالُوا حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ الطَّائِفِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِذَا مَرَّ أَحَدُكُمْ بِحَائِطٍ فَلْيَأْكُلْ وَلاَ يَتَّخِذْ خُبْنَةً " .
ইবনু উমার(রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ কোন বাগানের কাছ দিয়ে যাতায়াতকালে সে ইচ্ছা করলে ফল খাবে, কিন্তু কাপড়ে বেঁধে নিয়ে যাবে না।
[২৩০১] তিরমিযী ১২৮৭, মিশকাত ২৯৫৪। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ১. হাদিয়্যাহ বিন আবদুল ওয়াহহাব সম্পর্কে আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। ইবনু আবু আসিম বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কখনো কখনো সন্দেহ করেন। ইমাম যাহাবী বলেন, তিনি সিকাহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৫৫৪, ৩০/১৫৮ নং পৃষ্ঠা) ২. আবু বালজ (ইয়াহইয়া বিন সুলায়ম) সম্পর্কে আবুল ফাতহ আল-আযদী বলেন, তিনি সিকাহ। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। ইমাম বুখারী বলেন, তার ব্যাপারে সমালোচনা রয়েছে। ইয়াহইয়া বিন মাঈন তাকে দুর্বল বলেছেন। মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি সিকাহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭২৬৯, ৩৩/১৬২ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩০১-এর সারসংক্ষেপ
এই হাদিসে পথ চলার সময় কোনো বাগানের পাশ দিয়ে গেলে ফল খাওয়ার একটি সীমিত অনুমতির কথা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ চাইলে ফল খেতে পারে, কিন্তু কাপড়ে বেঁধে নিয়ে যাবে না। এখানে মূল শিক্ষা হলো প্রয়োজনমতো ব্যবহার করা, কিন্তু মালিকের সম্পদ জমা করে নেওয়া নয়। বাগানের ফল খাওয়ার হাদিস অনেকেই খোঁজেন, কিন্তু এই বর্ণনায় খুব স্পষ্ট সীমা আছে। খাওয়া আর সঙ্গে নিয়ে যাওয়া এক জিনিস নয়। ইসলাম মানুষের প্রয়োজন বোঝে, আবার মালিকের হকও রক্ষা করে। তাই এই হাদিস আমাদের শেখায়—সুযোগ পেলেই বেশি নেওয়া নয়; যতটুকু বলা হয়েছে, ততটুকুতেই থামা ভালো।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পথে বাগানের পাশ দিয়ে গেলে ফল খাওয়ার কথা এসেছে, তবে তা সীমিতভাবে।
- কাপড়ে বেঁধে বা জমা করে নিয়ে যাওয়া নিষেধ করা হয়েছে।
- অন্যের সম্পদ ব্যবহারে নিজের প্রয়োজন ও মালিকের হকের সীমা মনে রাখতে হবে।
