১২/৬৭. অধ্যায়ঃ
কোন ব্যক্তি কারো গবাদি পশু বা ফলের বাগান অতিক্রম করাকালে তা থেকে কিছু (দুধ বা ফল) নিতে পারবে কিনা?
ক্ষুধার্ত মানুষ ও বাগানের মালিক: করুণা, শিক্ষা ও ন্যায়
সুনানে ইবনে মাজাহ : ২২৯৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৯৮
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، جَعْفَرِ بْنِ إِيَاسٍ قَالَ سَمِعْتُ عَبَّادَ بْنَ شُرَحْبِيلَ، - رَجُلاً مِنْ بَنِي غُبَرَ - قَالَ أَصَابَنَا عَامُ مَخْمَصَةٍ فَأَتَيْتُ الْمَدِينَةَ فَأَتَيْتُ حَائِطًا مِنْ حِيطَانِهَا فَأَخَذْتُ سُنْبُلاً فَفَرَكْتُهُ وَأَكَلْتُهُ وَجَعَلْتُهُ فِي كِسَائِي فَجَاءَ صَاحِبُ الْحَائِطِ فَضَرَبَنِي وَأَخَذَ ثَوْبِي فَأَتَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَأَخْبَرْتُهُ فَقَالَ لِلرَّجُلِ " مَا أَطْعَمْتَهُ إِذْ كَانَ جَائِعًا أَوْ سَاغِبًا وَلاَ عَلَّمْتَهُ إِذْ كَانَ جَاهِلاً " . فَأَمَرَهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَرَدَّ إِلَيْهِ ثَوْبَهُ وَأَمَرَ لَهُ بِوَسْقٍ مِنْ طَعَامٍ أَوْ نِصْفِ وَسْقٍ .
আবূ বিশর জাফর আবূ ইয়াস(রাঃ) হতে বর্ণিতঃ
আমি গুবর গোত্রের আব্বাদ বিন শুরাহবীল (রাঃ) কে বলতে শুনেছিঃ এক বছর আমাদের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিলে আমি মদীনায় চলে এলাম। আমি মদীনার কোন এক ফলের বাগানে পৌঁছে এক ছড়া শস্যবীজ নিয়ে তা থেকে ছিঁড়ে কিছু আহার করলাম এবং কিছু আমার চাদরে বেঁধে নিলাম। বাগানের মালিক এসে আমাকে মারধর করলো এবং আমার চাদরখানা কেড়ে নিলো। আমি নবী (ﷺ) এর নিকট এসে বিষয়টি তাঁকে অবহিত করলাম। তিনি মালিককে বলেনঃ সে তো দুর্ভিক্ষপীড়িত ছিল, কেন তুমি তাঁকে আহার করাওনি? আর সে তো ছিল মূর্খ, কেন তুমি তাঁকে শিখাওনি? অতঃপর নবী (ﷺ) বাগানের মালিককে তাঁর চাদর ফেরতদানের নির্দেশ দিলে সে তা ফেরত দেয় এবং তিনি তাঁকে এক ওয়াসক বা অর্ধ ওয়াসক খাদ্যদ্রব্য প্রদানেরও নির্দেশ দেন।
[২২৯৮] আবূ দাউদ ২৬২০, আহমাদ ১৭০৬৭, সহীহাহ ২২২৯। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৯৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আব্বাদ বিন শুরাহবীল (রাঃ) দুর্ভিক্ষের বছরে মদীনায় এসে একটি বাগান থেকে কিছু শস্য নিয়ে খান এবং কিছু চাদরে বেঁধে নেন। বাগানের মালিক এসে তাকে মারধর করে চাদর কেড়ে নেন। তিনি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে অভিযোগ করলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মালিককে বলেন, সে ক্ষুধার্ত ছিল, কেন তুমি তাকে আহার করাওনি? সে জানত না, কেন তুমি তাকে শেখাওনি? এরপর মালিককে চাদর ফেরত দিতে এবং খাদ্য দিতে নির্দেশ দেন। হাদিসটি ক্ষুধার্ত মানুষের প্রতি দয়া, অজ্ঞকে শিক্ষা দেওয়া এবং অন্যায়ের বদলে ন্যায়সঙ্গত সমাধান শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ক্ষুধার্ত মানুষের প্রতি কঠোরতার বদলে দয়া দেখানো উচিত।
- অজ্ঞ মানুষকে মারধর নয়, আগে শেখানো দরকার।
- কারও জিনিস কেড়ে নিলে তা ফেরত দেওয়া ন্যায়ের অংশ।
