১২/৬৫. অধ্যায়ঃ

স্বামীর সম্পদে স্ত্রীর হক।

স্বামীর সম্পদে স্ত্রীর হক: প্রয়োজনমতো ন্যায্য খরচ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৯৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَأَبُو عُمَرَ الضَّرِيرُ قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَتْ هِنْدٌ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ وَلاَ يُعْطِينِي مَا يَكْفِينِي وَوَلَدِي إِلاَّ مَا أَخَذْتُ مِنْ مَالِهِ وَهُوَ لاَ يَعْلَمُ ‏.‏ فَقَالَ ‏ "‏ خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ بِالْمَعْرُوفِ ‏"‏ ‏.‏

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

(আবু সুফিয়ানের স্ত্রী) হিন্দ নবী (ﷺ)-এর নিকট এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আবু সুফিয়ান খুবই কৃপণ লোক। সে আমার ও আমার সন্তানের জীবনধারণে যথেষ্ট হওয়ার মত খরচপাতি দেয় না। তাই আমি তার অগোচরে তার সম্পদ থেকে কিছু নেই (যাতে যথেষ্ট হয়)। তিনি বলেন: তোমার ও তোমার সন্তানের জন্য যথেষ্ট হতে পারে ততটুকু ন্যায়সংগতভাবে নিতে পারো।

[২২৯৩] সহীহুল বুখারী ২২১১, ২৪৬০, ৫৩৫৯, ৫৩৬৪, ৫৩৭০, ৬৬৪১, ৭১৬১, ৭১৮০, মুসলিম ১৭১৪, নাসায়ী ৫৪২০, আবূ দাউদ ৩৫৩২, ৩৫৩৩, ২৩৫৯৭, ২৩৭১১, ২৫১৮৫, ২৫৩৬০, দারেমী ২২৫৯, ইরওয়া ২৬৪৬। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৯৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে হিন্দ (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে বলেন, আবু সুফিয়ান কৃপণ; তিনি তার ও তার সন্তানের জীবনধারণের জন্য যথেষ্ট খরচ দেন না। তাই তিনি স্বামীর অগোচরে তার সম্পদ থেকে কিছু নেন। নবী (صلى الله عليه وسلم) তাকে বলেন, তোমার ও তোমার সন্তানের জন্য যথেষ্ট হতে পারে ততটুকু ন্যায়সংগতভাবে নিতে পারো। হাদিসটির মূল শিক্ষা হলো, স্ত্রী ও সন্তানের প্রয়োজনীয় খরচ স্বামীর দায়িত্বের মধ্যে আছে। তবে নেওয়ার ক্ষেত্রেও সীমা আছে—“যথেষ্ট” এবং “ন্যায়সংগতভাবে”। তাই এখানে অতিরিক্ত নেওয়ার অনুমতি নয়; প্রয়োজনমতো ন্যায্য ব্যবহারের শিক্ষা দেওয়া হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্ত্রী ও সন্তানের প্রয়োজনীয় খরচের অধিকার আছে।
  • প্রয়োজনের চেয়ে বেশি নয়, ন্যায্য পরিমাণ নেওয়ার শিক্ষা দেওয়া হয়েছে।
  • পারিবারিক খরচে দায়িত্ব ও ইনসাফ দুটোই জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন