১২/৬৩. অধ্যায়ঃ

শারীকাত (অংশিদারী) ও মুদারাবা ব্যবসা।

তিন কাজে বরকত: বাকিতে বিক্রয়, মুদারাবা ও ঘরের খাদ্য

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৮৯

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا بِشْرُ بْنُ ثَابِتٍ الْبَزَّارُ، حَدَّثَنَا نَصْرُ بْنُ الْقَاسِمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ دَاوُدَ، عَنْ صَالِحِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ ثَلاَثٌ فِيهِنَّ الْبَرَكَةُ الْبَيْعُ إِلَى أَجَلٍ وَالْمُقَارَضَةُ وَإِخْلاَطُ الْبُرِّ بِالشَّعِيرِ لِلْبَيْتِ لاَ لِلْبَيْعِ ‏"‏ ‏.‏

সুহায়ব বিন সিনান (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি জিনিসের মধ্যে বরকত রয়েছে: মেয়াদ নির্দিষ্ট করে ক্রয়-বিক্রয়, মুদারাবা ব্যবসা এবং পারিবারিক প্রয়োজনে গমে যব মেশানো, ব্যবসায়িক উদ্দেশ্যে নয়।

[২২৮৯] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। যইফাহ ২১০০, যইফ আল-জামি' ২৫২৫। তাহকীক আলবানীঃ খুবই দুর্বল। উক্ত হাদিসের রাবী ১. নাসর ইবনুল কাসিম সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। ইমাম বুখারী বলেন, তার হাদিস বানোয়াট। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৪০৯, ২৯/৩৬৫ নং পৃষ্ঠা) ২. আব্দুর রহমান বিন দাউদ সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী ও ইমাম যাহাবী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। আবু জা'ফার আল-উকায়লী বলেন, তিনি অপরিচিত ও তার হাদিস অরক্ষিত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৪০৫, ১৮/৩৩ নং পৃষ্ঠা) ৩. সালিহ বিন সুহায়ব সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তার অবস্থা সম্পর্কে অজ্ঞাত। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি অপরিচিত। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৮২০, ১৩/৬০ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৮৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তিনটি বিষয়ের মধ্যে বরকতের কথা বলেছেন। প্রথমটি হলো মেয়াদ নির্দিষ্ট করে ক্রয়-বিক্রয়। দ্বিতীয়টি মুদারাবা ব্যবসা, যেখানে একজনের পুঁজি ও অন্যজনের কাজের মাধ্যমে ব্যবসা হতে পারে। তৃতীয়টি হলো পরিবারের প্রয়োজনের জন্য গমে যব মেশানো, তবে ব্যবসার জন্য নয়। এই হাদিসের ভাষা খুব স্পষ্ট: যে কাজ ঘরের প্রয়োজন, নির্দিষ্ট চুক্তি এবং পারস্পরিক ব্যবসায়িক সহযোগিতার সাথে যুক্ত, তাতে কল্যাণের দিক আছে। তবে এখানে অতিরিক্ত বিধান বানানো উচিত নয়। মূল শিক্ষা হলো লেনদেনে সময় স্পষ্ট রাখা, অংশীদারিত্বে সহযোগিতা করা এবং ঘরের প্রয়োজনকে ব্যবসার উদ্দেশ্য থেকে আলাদা রাখা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মেয়াদ নির্দিষ্ট করে লেনদেন করলে স্পষ্টতা থাকে।
  • মুদারাবা ব্যবসায় পারস্পরিক সহযোগিতার দিক আছে।
  • ঘরের প্রয়োজনের কাজকে ব্যবসায়িক উদ্দেশ্যের সাথে মিশিয়ে ফেলা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন