১২/৫৯. অধ্যায়ঃ

ওজন, পরিমাপ ও মেয়াদ নির্দিষ্ট করে অগ্রিম ক্রয়-বিক্রয়।

সলম ব্যবসার হাদিস: মাপ, ওজন ও মেয়াদ স্পষ্ট রাখার বিধান

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৮০

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَدِمَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَهُمْ يُسْلِفُونَ فِي التَّمْرِ السَّنَتَيْنِ وَالثَّلاَثَ فَقَالَ ‏ "‏ مَنْ أَسْلَفَ فِي تَمْرٍ فَلْيُسْلِفْ فِي كَيْلٍ مَعْلُومٍ وَوَزْنٍ مَعْلُومٍ إِلَى أَجَلٍ مَعْلُومٍ ‏"‏ ‏.‏

ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (ﷺ) যখন মদীনায় আসেন তখন মদীনাবাসী দুই বা তিন বছর মেয়াদে খেজুর আগাম ক্রয়-বিক্রয় করত। তিনি বলেনঃ কেউ অগ্রিম খেজুর ক্রয়-বিক্রয় করতে চাইলে সে যেন ওজন, পরিমাপ ও মেয়াদ নির্দিষ্ট করে অগ্রিম ক্রয়-বিক্রয় করে।

[২২৮০] সহীহুল বুখারী ২২৩৯, ২২৪১, ২২৫৩, মুসলিম ১৬০৪, তিরমিযী ১৩১১ নাসায়ী ৪৬১৬, আবূ দাউদ ৩৪৬৩, আহমাদ ১৮৭১, ১৯৩৮, ২৫৪৪, ৩৩৬০, দারেমী ২৫৮৩, বায়হাকী ফিস সুনান ২/২৪, ইবনু হিব্বান ৪৯২৫, দারাকুতনী ৩/৪, ইরওয়া ১৩৭৬, রাওদুন নাদীর ৪৫৮। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসে সলম বা অগ্রিম ক্রয়-বিক্রয়ের একটি গুরুত্বপূর্ণ নিয়ম বলা হয়েছে। মদীনায় লোকেরা দুই বা তিন বছর মেয়াদে খেজুর আগাম কেনাবেচা করত। নবী (صلى الله عليه وسلم) এ ধরনের লেনদেন বন্ধ করেননি, বরং এতে স্পষ্টতা রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, কেউ অগ্রিম খেজুর ক্রয়-বিক্রয় করলে মাপ জানা থাকতে হবে, ওজন জানা থাকতে হবে এবং মেয়াদও নির্দিষ্ট হতে হবে। অর্থাৎ লেনদেনে অস্পষ্টতা, ঝগড়া বা ক্ষতির পথ কমানোর জন্য শর্তগুলো পরিষ্কার করা জরুরি। এই হাদিসের মূল শিক্ষা হলো ব্যবসা-বাণিজ্যে কথা পরিষ্কার রাখা, সময় ঠিক করা এবং পণ্যের পরিমাণ নিয়ে কোনো ধোঁয়াশা না রাখা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অগ্রিম ক্রয়-বিক্রয়ে পণ্যের মাপ ও ওজন স্পষ্ট করা দরকার।
  • লেনদেনের মেয়াদ নির্দিষ্ট থাকলে পরে ঝগড়া কম হয়।
  • ইসলাম ব্যবসায় অস্পষ্টতা নয়, পরিষ্কার চুক্তিকে গুরুত্ব দেয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন