১২/৫৭. অধ্যায়ঃ
পশুর পরিবর্তে পশু অধিক দরে নগদ ক্রয়-বিক্রয়।
এক পশুর বদলে দুই পশু: নগদ ও বাকির পার্থক্য
সুনানে ইবনে মাজাহ : ২২৭১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৭১
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، وَأَبُو خَالِدٍ عَنْ حَجَّاجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " لاَ بَأْسَ الْحَيَوَانُ بِالْحَيَوَانِ وَاحِدًا بِاثْنَيْنِ يَدًا بِيَدٍ " . وَكَرِهَهُ نَسِيئَةً .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, একটি পশু দুটি পশুর বিনিময়ে নগদ ক্রয়-বিক্রয় করাতে কোনো দোষ নেই। কিন্তু তিনি বাকিতে এরূপ লেনদেন করতে নিষেধ করেছেন।
[২২৭১] তিরমিযী ১২৩৮। সহীহাহ ২৪১৬। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আবু খালিদ আল আহমার সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সত্যবাদী কিন্তু তার হাদিস দলীলযোগ্য নয়। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি সিকাহ। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। ইবনু আদী বলেন, তিনি হাদিস বর্ণনায় সালেহ কিন্তু হাদিস বর্ণনায় সংমিশ্রণ ও ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৫০৪, ১১/৩৯৪ নং পৃষ্ঠা) ২. হাজ্জাজ বিন আরতা সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু বকর আল বায়হাকী বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহনযোগ্য নয়, অন্যত্র তিনি তাকে দুর্বল বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় তাদলীস করেন। মুহাম্মাদ বিন সা'দ তাকে দুর্বল বলেছেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি দুর্বল তার হাদিস দ্বারা দলীল গ্রহনযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ১১১২, ৫/৪২০ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৭১-এর সারসংক্ষেপ
এই হাদিসে পশু বিনিময়ের ক্ষেত্রে নগদ ও বাকির পার্থক্য স্পষ্ট হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, একটি পশু দুটি পশুর বিনিময়ে নগদ ক্রয়-বিক্রয় করাতে কোনো দোষ নেই। কিন্তু তিনি বাকিতে এ ধরনের লেনদেন অপছন্দ করেছেন বা নিষেধ করেছেন। তাই এখানে সংখ্যা বেশি হওয়াটাই মূল সমস্যা নয়; বরং লেনদেন হাতে হাতে হচ্ছে কি না, সেটি গুরুত্বপূর্ণ। পশুর বিনিময়ে পশু লেনদেনে যদি উভয় পক্ষ একই সময়ে যা দেওয়ার তা দিয়ে দেয়, তাহলে বর্ণনা অনুযায়ী তা গ্রহণযোগ্য। কিন্তু বাকিতে করলে অনিশ্চয়তা আসে। এই হাদিস ব্যবসায় পরিষ্কার সময়, পণ্য হস্তান্তর এবং চুক্তির গুরুত্ব শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- এক পশুর বদলে দুই পশু নগদে হলে দোষ নেই।
- বাকিতে একই ধরনের পশু বিনিময় নিষিদ্ধ হয়েছে।
- লেনদেন হাতে হাতে শেষ করা নিরাপদ পথ।
