০/৩৮. অধ্যায়ঃ

আলিমদের মর্যাদা এবং জ্ঞানার্জনে উৎসাহিত করা ।

মসজিদে শিক্ষা: শেখা-শেখানোর উদ্দেশ্যের মর্যাদা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ حُمَيْدِ بْنِ صَخْرٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَنْ جَاءَ مَسْجِدِي هَذَا لَمْ يَأْتِهِ إِلاَّ لِخَيْرٍ يَتَعَلَّمُهُ أَوْ يُعَلِّمُهُ فَهُوَ بِمَنْزِلَةِ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ وَمَنْ جَاءَ لِغَيْرِ ذَلِكَ فَهُوَ بِمَنْزِلَةِ الرَّجُلِ يَنْظُرُ إِلَى مَتَاعِ غَيْرِهِ ‏"‏ ‏.‏

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: যে ব্যক্তি আমার এই মসজিদে কোন উত্তম বিষয় শিক্ষা দানের জন্য বা শিক্ষা লাভের জন্য আসে, সে আল্লাহর রাস্তায় জিহাদরত ব্যক্তির মর্যাদাসম্পন্ন। আর যে ব্যক্তি ভিন্নতর উদ্দেশ্যে আসে, সে অপরের সম্পদের প্রতি লোলুপ দৃষ্টি নিক্ষেপকারীর তুল্য।

[২২৫] আহমাদ ৯১৩৮ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ তারগীব ৮৩। উক্ত হাদিসের রাবী হুমায়দ বিন সখর সম্পর্কে দারাকুতনী সিকাহ বললেও ইয়াহইয়া বিন মাঈন তাকে দুর্বল বলেছেন। ইবনু হিব্বান তাকে সিকাহ বলেছেন। ইবনু আদী বলেন, তিনি একাধিক হাদিসের ব্যাপারে ইনকার করেছেন। আহমাদ বিন হাম্বল বলেন, কোন সমস্যা নেই।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর মসজিদে আসার উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি তাঁর এই মসজিদে কোনো উত্তম বিষয় শেখার বা শেখানোর জন্য আসে, সে আল্লাহর রাস্তায় জিহাদরত ব্যক্তির মর্যাদাসম্পন্ন। অর্থাৎ দ্বীনি শিক্ষা গ্রহণ ও শিক্ষা দেওয়া বড় মূল্যবান কাজ। তবে হাদিসে সতর্কতাও আছে—যে ব্যক্তি অন্য উদ্দেশ্যে আসে, সে যেন অন্যের সম্পদের দিকে লোভী চোখে তাকানো ব্যক্তির মতো। এখানে উদ্দেশ্যের বিশুদ্ধতা খুব গুরুত্বপূর্ণ। মসজিদ শুধু বসার জায়গা নয়; এটি ইবাদত, কুরআন, হাদিস ও ভালো জ্ঞান শেখার জায়গা। তাই মসজিদে আসার সময় নিয়ত ঠিক রাখা এবং শেখা-শেখানোর পরিবেশকে সম্মান করা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মসজিদে ভালো জ্ঞান শেখা ও শেখানো বড় মর্যাদার কাজ।
  • দ্বীনি শিক্ষার ক্ষেত্রে নিয়ত ঠিক রাখা জরুরি।
  • নবী (صلى الله عليه وسلم)-এর মসজিদের শিক্ষা-উদ্দেশ্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
  • ভিন্ন উদ্দেশ্যে পবিত্র স্থানে আসার বিষয়ে সতর্ক থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন