১২/৫৩. অধ্যায়ঃ

শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রয় করা।

তাজা-শুকনা খেজুর বিনিময়: ওজন কমে গেলে লেনদেনে সতর্কতা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৬৪

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، وَإِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ، قَالاَ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، مَوْلَى الأَسْوَدِ بْنِ سُفْيَانَ أَنَّ زَيْدًا أَبَا عَيَّاشٍ، - مَوْلًى لِبَنِي زُهْرَةَ - أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ عَنِ اشْتِرَاءِ الْبَيْضَاءِ، بِالسُّلْتِ فَقَالَ لَهُ سَعْدٌ أَيَّتُهُمَا أَفْضَلُ قَالَ الْبَيْضَاءُ ‏.‏ فَنَهَانِي عَنْهُ وَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ سُئِلَ عَنِ اشْتِرَاءِ الرُّطَبِ بِالتَّمْرِ فَقَالَ ‏ "‏ أَيَنْقُصُ الرُّطَبُ إِذَا يَبِسَ ‏"‏ ‏.‏ قَالُوا نَعَمْ ‏.‏ فَنَهَى عَنْ ذَلِكَ ‏.‏

সা’দ বিন আবূ ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিতঃ

যুহরা গোত্রের মুক্ত দাস যায়দ আবু আইয়্যাশ (রাঃ) সাদ ইবন আবু ওয়াক্কাস (রাঃ)-কে যবের বিনিময়ে সাদা গম ক্রয় করা সম্পর্কে জিজ্ঞেস করেন। সাদ (রাঃ) তাকে বলেন, এ দুটির মধ্যে কোনটি উত্তম? তিনি বলেন, সাদা গম। সাদ (রাঃ) আমাকে এরূপ লেনদেন করতে নিষেধ করেন এবং বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে শুকনা খেজুরের সাথে তাজা খেজুরের বিনিময় সম্পর্কে জিজ্ঞেস করতে শুনেছি। তিনি জিজ্ঞেস করেনঃ তাজা খেজুর শুকালে কি কমে যায়? লোকজন বলেন, হ্যাঁ। তিনি এ জাতীয় লেনদেন করতে নিষেধ করেন।

[২২৬৪] তিরমিযী ১২২৫, নাসায়ী ৪৫৪৫, আবূ দাউদ ৩৩৫৯, ৩৩৬০, আহমাদ ১৫১৮, ১৫৪৭, মুয়াত্তা মালেক ১৩১৬। ইরওয়া ১৩৫২। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৬৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে তাজা ও শুকনা জিনিসের বিনিময়ে সতর্কতার শিক্ষা এসেছে। যায়দ আবু আইয়্যাশ (রহ.) সাদা গম ও যবের বিনিময় নিয়ে সাদ ইবনু আবু ওয়াক্কাস (রাঃ)-কে জিজ্ঞেস করেন। সাদ (রাঃ) জানতে চান, কোনটি উত্তম? তিনি বলেন, সাদা গম। তখন সাদ (রাঃ) তাকে এ লেনদেন করতে নিষেধ করেন এবং তাজা খেজুরের সাথে শুকনা খেজুর বিনিময়ের ঘটনা উল্লেখ করেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জিজ্ঞেস করেছিলেন, তাজা খেজুর শুকালে কি কমে যায়? লোকেরা বলেছিল, হ্যাঁ। এরপর তিনি এ ধরনের লেনদেন নিষেধ করেন। তাই খাদ্য বিনিময়ে পরিমাণ, মান এবং কমে যাওয়ার বিষয়টি গুরুত্ব পায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যে জিনিস শুকালে কমে যায়, তা বিনিময়ে সতর্কতা দরকার।
  • লেনদেনে মানের পার্থক্য বিবেচনা করা হয়।
  • নিষিদ্ধ লেনদেন থেকে দূরে থাকা নিরাপদ পথ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন