১২/৪৬. অধ্যায়ঃ
বন্দীদের পরস্পর থেকে বিছিন্ন করা নিষেধ।
সহোদর ভাইকে বিচ্ছিন্ন না করার হাদিস
সুনানে ইবনে মাজাহ : ২২৪৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৪৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَفَّانُ، عَنْ حَمَّادٍ، أَنْبَأَنَا الْحَجَّاجُ، عَنِ الْحَكَمِ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنْ عَلِيٍّ، قَالَ وَهَبَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ غُلاَمَيْنِ أَخَوَيْنِ فَبِعْتُ أَحَدَهُمَا فَقَالَ " مَا فَعَلَ الْغُلاَمَانِ " . قُلْتُ بِعْتُ أَحَدَهُمَا قَالَ " رُدَّهُ " .
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দুটি গোলাম দান করেন, যারা ছিল পরস্পর সহোদর ভাই। আমি তাদের একজনকে বিক্রয় করলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে জিজ্ঞেস করেন, তুমি গোলাম দুটি কী করলে? আমি বললাম, আমি তাদের একজনকে বিক্রয় করেছি। তিনি বলেন, তাকে ফেরত আনো।
তাহকীক আলবানীঃ হাদীসটি সহিহ তবে সানাদ দঈফ বা দুর্বল।[২২৪৯] তিরমিযী ১২৮৪, মিশকাত ৩৩৬২, সহিহ আবু দাউদ ২৪১৫। তাহকীক আলবানীঃ হাদিসটি সহীহ তবে সানাদ যইফ বা দুর্বল। উক্ত হাদিসের রাবী হাজ্জাজ বিন আরতা সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু বকর আল বায়হাকী বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহনযোগ্য নয়, অন্যত্র তিনি তাকে দুর্বল বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় তাদলীস করেন। মুহাম্মাদ বিন সা'দ তাকে দুর্বল বলেছেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি দুর্বল তার হাদিস দ্বারা দলীল গ্রহনযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ১১১২, ৫/৪২০ নং পৃষ্ঠা) ২. মায়মুন বিন আবু শাবীব সম্পর্কে ইমাম যাহাবী বলেন, তিনি সত্যবাদী। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় অধিক ইরসাল করেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি দুর্বল। আবু দাউদ ও আবু হাতিম বলেন, তিনি আলী (রাঃ) এর সাক্ষাৎ পাননি এরপরও তিনি আন আন সুত্রে হাদিস বর্ণনা করেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৩৩৫, ২৯/২০৬ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৪৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আলী (রাঃ)-এর একটি ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে দুইজন গোলাম দান করেন, যারা পরস্পর সহোদর ভাই ছিল। আলী (রাঃ) তাদের একজনকে বিক্রি করেন। পরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জিজ্ঞেস করেন, গোলাম দুটি কী করলে? তিনি জানান, একজনকে বিক্রি করেছেন। তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, তাকে ফেরত আনো। এই হাদিসে স্পষ্টভাবে বোঝা যায়, সহোদর ভাইদের আলাদা করা তিনি পছন্দ করেননি। এটি সম্পর্কের প্রতি যত্ন ও মানুষের মানসিক কষ্ট বিবেচনার শিক্ষা দেয়। হাদিসটি আমাদের মনে করিয়ে দেয়, লেনদেনের মধ্যেও আত্মীয়তার বন্ধন ও মানবিক দিক ভুলে যাওয়া ঠিক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সহোদর ভাইদের বিচ্ছিন্ন করা অপছন্দনীয় হিসেবে এসেছে।
- লেনদেনের মধ্যেও মানবিক দিক বিবেচনা করতে হয়।
- নবী (صلى الله عليه وسلم) সম্পর্ক রক্ষাকে গুরুত্ব দিয়েছেন।
- ভুল হলে তা ফিরিয়ে আনার নির্দেশ থেকেও শিক্ষা নেওয়া যায়।
