১২/৪৫. অধ্যায়ঃ

কোন ব্যক্তি ত্রুটিযুক্ত জিনিস বিক্রয় করলে তা বলে দিবে ।

পণ্যের ত্রুটি জানানো মুসলিম ব্যবসায়ীর দায়িত্ব

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৪৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي، سَمِعْتُ يَحْيَى بْنَ أَيُّوبَ، يُحَدِّثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شُمَاسَةَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ بَاعَ مِنْ أَخِيهِ بَيْعًا فِيهِ عَيْبٌ إِلاَّ بَيَّنَهُ لَهُ ‏"‏ ‏.‏

উকবাহ বিন আমির (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: মুসলমান মুসলমানের ভাই। অতএব কোন মুসলমানের পক্ষে তার ভাইয়ের কাছে পণ্যের ত্রুটি বর্ণনা না করে তা বিক্রয় করা বৈধ নয়।

[২২৪৬] আহমাদ ১৬৯৯৮, ইরওয়া ১৩২১। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ইয়াহইয়া বিন আয়্যুব সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি তার মুখস্ত হাদিস থেকে হাদিস বর্ণনায় ভুল করেন, কিন্তু তার কিতাবে লিখিত হাদিস থেকে বর্ণনায় কোন সমস্যা নেই। আবু বকর আল-ইসমাইলী বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহনযোগ্য নয়। আবু মুহাম্মাদ বিন হাযম বলেন, তিনি দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৭৯২, ৩১/২৩৩ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৪৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) প্রথমে বলেছেন, মুসলমান মুসলমানের ভাই। এরপর ব্যবসার একটি স্পষ্ট নিয়ম বলেছেন: কোনো মুসলমান তার ভাইয়ের কাছে এমন পণ্য বিক্রি করবে না, যার মধ্যে ত্রুটি আছে, যতক্ষণ না সে ত্রুটি জানিয়ে দেয়। এখানে ভ্রাতৃত্বের সাথে ব্যবসায় সততার সম্পর্ক দেখানো হয়েছে। ক্রেতা যদি পণ্যের দোষ না জানে, তবে তার সিদ্ধান্ত সঠিক তথ্যের উপর হয় না। তাই ত্রুটি গোপন করা ন্যায়সঙ্গত নয়। এই হাদিস আমাদের শেখায়, ব্যবসা শুধু টাকা-পয়সার বিষয় নয়; এটি বিশ্বাস, আমানত ও মানুষের অধিকার রক্ষার বিষয়ও।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুসলমান মুসলমানের ভাই—এই সম্পর্ক ব্যবসাতেও মানতে হয়।
  • পণ্যের দোষ থাকলে তা ক্রেতাকে জানানো জরুরি।
  • ত্রুটি গোপন করে বিক্রি করা বৈধ নয়।
  • সততা ক্রয়-বিক্রয়ের মূল ভিত্তি হওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন