১২/৪২. অধ্যায়ঃ
(দুধ আটকে রেখে) স্তন ফুলানো পশু বিক্রয় করা।
বিক্রয়ে প্রতারণা হারাম: মুসলিম ব্যবসায়ীর সততার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২২৪১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৪১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، عَنْ جَابِرٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّهُ قَالَ أَشْهَدُ عَلَى الصَّادِقِ الْمَصْدُوقِ أَبِي الْقَاسِمِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ حَدَّثَنَا قَالَ " بَيْعُ الْمُحَفَّلاَتِ خِلاَبَةٌ وَلاَ تَحِلُّ الْخِلاَبَةُ لِمُسْلِمٍ " .
আবদুল্লাহ বিন মাসউদ(রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, সত্যবাদী এবং সত্যবাদী বলে স্বীকৃত আবুল কাসিম (ﷺ) আমাদেরকে বলেছেন, (দুধ আটকে রেখে) স্তন ফুলানো পশু বিক্রয় করা একটি প্রতারণা। আর মুসলিম ব্যক্তির জন্য প্রতারণা করা হালাল নয়।
[২২৪১] সহীহুল বুখারী ২১৪৯, আহমাদ ৪০৮৫। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী ১. আল-মাসউদী সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সিকাহ। ইবনু নুমায়র বলেন, তিনি সিকাহ তবে শেষ বয়সে হাদিস সংমিশ্রণ করেছেন। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি সিকাহ তবে বাগদাদে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। মুহাম্মদ বিন সা'দ বলেন, তিনি সিকাহ তবে মৃত্যুর পূর্বে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। আলী ইবনুল মাদীনী তাকে সিকাহ বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৮৭২, ১৭/২১৯ নং পৃষ্ঠা) ২. জারির (বিন ইয়াযীদ) সম্পর্কে শু'বাহ ইবনুল হাজ্জাজ বলেন, তিনি হাদিস বর্ণনায় সত্যবাদী। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি মিথ্যা কথা বলেন। ইয়াহইয়া বিন মাঈন ও আল-জাওযুজানী তাকে মিথ্যুক বলেছেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ৮৭৯, ৪/৪৬৫ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৪১-এর সারসংক্ষেপ
এই হাদিসে পণ্য বিক্রয়ে প্রতারণার একটি স্পষ্ট উদাহরণ এসেছে। দুধ আটকে রেখে পশুর স্তন ফুলিয়ে রাখা হলে ক্রেতা ভুল ধারণা করতে পারে যে পশুটি বেশি দুধ দেয়। হাদিসে এটিকে প্রতারণা বলা হয়েছে। আরও বলা হয়েছে, মুসলিম ব্যক্তির জন্য প্রতারণা করা হালাল নয়। তাই ব্যবসায় লাভের জন্য পণ্যের আসল অবস্থা লুকানো, ক্রেতাকে ভুল বোঝানো বা বাহ্যিকভাবে পণ্যকে বেশি ভালো দেখানো—এসব কাজ থেকে সতর্ক থাকতে হবে। এই হাদিস ব্যবসায় সততা, পরিষ্কার কথা বলা এবং মানুষের অধিকার রক্ষা করার শিক্ষা দেয়। একজন মুসলিমের লেনদেন এমন হওয়া উচিত, যাতে ক্রেতা নিরাপদ বোধ করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দুধ আটকে পশু বেশি দুধওয়ালা দেখানো প্রতারণার মধ্যে পড়ে।
- মুসলিমের জন্য প্রতারণা বৈধ নয়।
- ব্যবসায় লাভের চেয়ে সততা বেশি গুরুত্বপূর্ণ।
- ক্রেতাকে পণ্যের বাস্তব অবস্থা জানানো উচিত।
