১২/২৯. অধ্যায়ঃ

দরদাম করে ক্রয়-বিক্রয় করা।

জাবিরের উট বিক্রির হাদিস: লেনদেনে দয়া ও সুন্দর আচরণ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২০৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فِي غَزْوَةٍ فَقَالَ لِي ‏"‏ أَتَبِيعُ نَاضِحَكَ هَذَا بِدِينَارٍ وَاللَّهُ يَغْفِرُ لَكَ ‏"‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هُوَ نَاضِحُكُمْ إِذَا أَتَيْتُ الْمَدِينَةَ ‏.‏ قَالَ ‏"‏ فَتَبِيعُهُ بِدِينَارَيْنِ وَاللَّهُ يَغْفِرُ لَكَ ‏"‏ ‏.‏ قَالَ فَمَا زَالَ يَزِيدُنِي دِينَارًا دِينَارًا وَيَقُولُ مَكَانَ كُلِّ دِينَارٍ ‏"‏ وَاللَّهُ يَغْفِرُ لَكَ ‏"‏ ‏.‏ حَتَّى بَلَغَ عِشْرِينَ دِينَارًا فَلَمَّا أَتَيْتُ الْمَدِينَةَ أَخَذْتُ بِرَأْسِ النَّاضِحِ فَأَتَيْتُ بِهِ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ يَا بِلاَلُ أَعْطِهِ مِنَ الْعَيْبَةِ عِشْرِينَ دِينَارًا ‏"‏ ‏.‏ وَقَالَ ‏"‏ انْطَلِقْ بِنَاضِحِكَ وَاذْهَبْ بِهِ إِلَى أَهْلِكَ ‏"‏ ‏.‏

জাবির বিন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি এক যুদ্ধে নবী (ﷺ) এর সাথে ছিলাম। তিনি আমাকে বলেন: তোমার এই উটটি কি এক দীনারে বিক্রয় করবে? আল্লাহ তোমাকে ক্ষমা করুন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ! আমি যখন মদিনায় পৌঁছাবো, তখন এটি আপনাদের উট হবে।তিনি বলেন: তাহলে এটি কি দুই দীনারে বিক্রয় করবে? আল্লাহ তোমাকে ক্ষমা করুন। জাবির (রাঃ) বলেন, এভাবে তিনি প্রতিবার এক দীনার করে বাড়িয়ে বলতে থাকেন এবং প্রতিবারই বলেন: আল্লাহ তোমাকে ক্ষমা করুন। অবশেষে তিনি বিশ দীনার পর্যন্ত পৌঁছলেন।এরপর আমি মদিনায় পৌঁছে উটটির মাথা ধরে এটিকে নিয়ে নবী (ﷺ) এর কাছে গিয়ে হাজির হলাম। তিনি বলেন: হে বিলাল! গনীমতের মাল থেকে একে বিশটি দীনার দাও। তিনি আমাকে বলেন: তুমি তোমার উট নিয়ে রওয়ানা হও এবং তা তোমার বাড়িতে নিয়ে যাও।

[২২০৫] তিরমিযী ১২৫৩, তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২২০৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে জাবির (রাঃ) বলেন, তিনি এক যুদ্ধে নবী (صلى الله عليه وسلم)-এর সাথে ছিলেন। নবীজি তাঁর উটটি এক দীনারে কিনতে চান এবং বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। এরপর দুই দীনার, তারপর এক দীনার করে বাড়িয়ে শেষ পর্যন্ত বিশ দীনার পর্যন্ত বলেন। জাবির (রাঃ) মদিনায় এসে উট নিয়ে উপস্থিত হলে নবীজি বিলাল (রাঃ)-কে বিশ দীনার দিতে বলেন। এরপর জাবিরকে বলেন, উটটি নিয়ে বাড়িতে চলে যাও। এই ঘটনা ক্রয়-বিক্রয়ে দয়া, সুন্দর দরদাম এবং মানুষের প্রতি সহানুভূতির উদাহরণ। এখানে নবীজির লেনদেন ছিল পরিষ্কার, কোমল এবং কল্যাণময় আচরণে ভরা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দরদামের সময় সুন্দর কথা ও দোয়া করা নবীজির আচরণে দেখা যায়।
  • লেনদেনে দয়া ও সহানুভূতি রাখা উত্তম চরিত্রের অংশ।
  • দাম দেওয়ার পরও উপকার করা মানুষের প্রতি কোমলতার শিক্ষা দেয়।
  • ব্যবসায় শুধু লাভ নয়, মানুষের কল্যাণও বিবেচ্য হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন