০/৩৭. অধ্যায়ঃ

যে ব্যক্তি কুরআন মাজীদ শিক্ষা করে এবং তা শিক্ষা দেয় তার সম্মান

কুরআনের জ্ঞান দিয়ে মর্যাদা লাভের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১৮

حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَامِرِ بْنِ وَاثِلَةَ أَبِي الطُّفَيْلِ، أَنَّ نَافِعَ بْنَ عَبْدِ الْحَارِثِ، لَقِيَ عُمَرَ بْنَ الْخَطَّابِ بِعُسْفَانَ - وَكَانَ عُمَرُ اسْتَعْمَلَهُ عَلَى مَكَّةَ - فَقَالَ عُمَرُ مَنِ اسْتَخْلَفْتَ عَلَى أَهْلِ الْوَادِي قَالَ اسْتَخْلَفْتُ عَلَيْهِمُ ابْنَ أَبْزَى ‏.‏ قَالَ وَمَنِ ابْنُ أَبْزَى قَالَ رَجُلٌ مِنْ مَوَالِينَا ‏.‏ قَالَ عُمَرُ فَاسْتَخْلَفْتَ عَلَيْهِمْ مَوْلًى قَالَ إِنَّهُ قَارِئٌ لِكِتَابِ اللَّهِ تَعَالَى عَالِمٌ بِالْفَرَائِضِ قَاضٍ ‏.‏ قَالَ عُمَرُ أَمَا إِنَّ نَبِيَّكُمْ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ آخَرِينَ ‏"‏ ‏.‏

উমার (রাঃ) হতে বর্ণিতঃ

নাফি বিন আবদুল হারিস (রাঃ) 'উসফান' নামক স্থানে উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করেন। উমর (রাঃ) তাকে মক্কার গভর্নর নিয়োগ করেছিলেন। উমর (রাঃ) বলেন, গ্রামবাসী বেদুঈনদের জন্য তুমি কাকে প্রশাসক নিয়োগ করেছ? তিনি বলেন, আমি বিন আবজা (রাঃ)-কে তাদের প্রশাসক নিয়োগ করেছি। উমর (রাঃ) বলেন, বিন আবজা কে? তিনি বলেন, সে আমাদের একজন মুক্তদাস। উমর (রাঃ) বলেন, তুমি একজন মুক্তদাসকে কেন জনগণের প্রশাসক নিয়োগ করলে? তিনি বলেন, সে তো মহান আল্লাহর কিতাবের বিশেষজ্ঞ আলিম, ফরজ সম্পর্কে অভিজ্ঞ এবং উত্তম ফয়সালাকারী। উমর (রাঃ) বলেন, শোন! তোমাদের নবী (ﷺ) বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা কতক লোককে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন এবং কতককে অবনমিত করেন।

[২১৬] মুসলিম ৮১৭, আহমাদ ২৩৩, দারিমী ৩৩৬৫। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ২২৩৯।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে নাফি বিন আবদুল হারিস (রাঃ) ও উমর (রাঃ)-এর কথোপকথন এসেছে। নাফি (রাঃ) একজন মুক্তদাস ইবনু আবজাকে প্রশাসক নিয়োগ করেন। উমর (রাঃ) কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি আল্লাহর কিতাবের বিশেষজ্ঞ, ফরজ সম্পর্কে অভিজ্ঞ এবং উত্তম ফয়সালাকারী। তখন উমর (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর কথা স্মরণ করিয়ে দেন—আল্লাহ এই কিতাবের দ্বারা কিছু লোককে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন এবং কিছু লোককে অবনমিত করেন। এখানে কুরআনের জ্ঞান, ফরজের জ্ঞান এবং ন্যায় ফয়সালার মর্যাদা দেখা যায়। মানুষের সামাজিক অবস্থান নয়, বরং আল্লাহর কিতাবের জ্ঞান ও যোগ্যতা এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই হাদিস কুরআন শেখা ও যোগ্যতার মূল্য বুঝতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআনের জ্ঞান মানুষের মর্যাদা বাড়াতে পারে।
  • যোগ্যতা ও জ্ঞান নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
  • সামাজিক পরিচয় নয়, আল্লাহর কিতাবের জ্ঞান বড় মূল্যবান।
  • ফরজের জ্ঞান ও উত্তম ফয়সালা সমাজে প্রয়োজনীয় গুণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন