১২/১১. অধ্যায়ঃ
যে সকল বস্তু ক্রয়-বিক্রয় বৈধ নয়।
হারাম পণ্যের ক্রয়-বিক্রয়: মদ, মৃতজন্তু, শুকর ও মূর্তি
সুনানে ইবনে মাজাহ : ২১৬৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১৬৭
حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّهُ قَالَ قَالَ عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَامَ الْفَتْحِ وَهُوَ بِمَكَّةَ " إِنَّ اللَّهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الْخَمْرِ وَالْمَيْتَةِ وَالْخِنْزِيرِ وَالأَصْنَامِ " . فَقِيلَ لَهُ عِنْدَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ شُحُومَ الْمَيْتَةِ فَإِنَّهُ يُدْهَنُ بِهَا السُّفُنُ وَيُدْهَنُ بِهَا الْجُلُودُ وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ قَالَ " لاَ هُنَّ حَرَامٌ " . ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " قَاتَلَ اللَّهُ الْيَهُودَ إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْهِمُ الشُّحُومَ فَأَجْمَلُوهُ ثُمَّ بَاعُوهُ فَأَكَلُوا ثَمَنَهُ " .
জাবির বিন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের বছর তথায় অবস্থানকালে বলেনঃ আল্লাহ ও তাঁর রাসুল মদ, মৃতজন্তু, শুকর ও মূর্তির ক্রয়-বিক্রয় হারাম করেছেন। তাকে বলা হল, ইয়া রাসুলুল্লাহ! মৃত জন্তুর চর্বি সম্পর্কে কি বলেন? কারণ এটি নৌকায় লাগানো হয়, চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত হয় এবং লোকেরা তা দিয়ে বাতিও জ্বালায়। তিনি বলেন, না এগুলোও হারাম। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ ইহুদিদের ধ্বংস করুন! আল্লাহ তাদের জন্য চর্বি হারাম করলে তারা এটিকে গলিয়ে বিক্রয় করে এবং এর মূল্য ভোগ করে।
[২১৬৭] সহীহুল বুখারী ২২৩৬, ৪৬৩৩, মুসলিম ১৫৮১, তিরমিযী ১২৯৭, নাসায়ী ৪২৫৬, ৪৬৬৯, আবূ দাউদ ৩৪৮৬, আবূ দাউদ ১৪০৮৬, বায়হাকী ৯/৩৫৫, ইবনু হিব্বান ৪৯৩৭, ইরওয়া ১২৯০, রাওদুন নাদীর ৪৪৬। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৬৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মক্কা বিজয়ের বছর মক্কায় অবস্থানকালে বলেন, আল্লাহ ও তাঁর রাসুল মদ, মৃতজন্তু, শুকর ও মূর্তির ক্রয়-বিক্রয় হারাম করেছেন। পরে মৃতজন্তুর চর্বি সম্পর্কে প্রশ্ন করা হলে বলা হয়, সেটিও হারাম। কারণ লোকেরা তা নৌকায় লাগাত, চামড়া প্রক্রিয়ায় ব্যবহার করত এবং বাতি জ্বালাত। তবুও নবীজি (صلى الله عليه وسلم) তা হারাম বলেছেন। এরপর তিনি এমন কৌশলের নিন্দা করেন, যেখানে হারাম চর্বি গলিয়ে বিক্রি করে তার মূল্য ভোগ করা হয়েছিল। এই হাদিসের মূল শিক্ষা হলো, যে জিনিস হারাম, তার বিক্রি ও মূল্য ভোগের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। বৈধ ব্যবসা শুধু পদ্ধতিতে নয়, পণ্যেও হতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মদ, মৃতজন্তু, শুকর ও মূর্তির ক্রয়-বিক্রয় হারাম বলা হয়েছে।
- হারাম জিনিসকে কৌশলে বিক্রি করে তার মূল্য ভোগ করা নিন্দনীয়।
- ব্যবসায় পণ্যের বৈধতা যাচাই করা জরুরি।
