১২/৮. অধ্যায়ঃ

কুরআন মাজীদ শিক্ষাদানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ ।

কুরআন শিক্ষা দিয়ে উপহার নেওয়া: নিয়ত ও সতর্কতার শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১৫৭

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَمُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ زِيَادٍ الْمَوْصِلِيُّ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَىٍّ، عَنِ الأَسْوَدِ بْنِ ثَعْلَبَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ عَلَّمْتُ نَاسًا مِنْ أَهْلِ الصُّفَّةِ الْقُرْآنَ وَالْكِتَابَةَ فَأَهْدَى إِلَىَّ رَجُلٌ مِنْهُمْ قَوْسًا فَقُلْتُ لَيْسَتْ بِمَالٍ وَأَرْمِي عَنْهَا فِي سَبِيلِ اللَّهِ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْهَا فَقَالَ ‏ "‏ إِنْ سَرَّكَ أَنْ تُطَوَّقَ بِهَا طَوْقًا مِنْ نَارٍ فَاقْبَلْهَا ‏"‏ ‏.‏

উবাদাহ ইবনুস সামিত (রাঃ হতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আহলে সুফফার কিছু সংখ্যক লোকদের কুরআন মাজিদ ও লেখা শিখাই। তাঁদের একজন আমাকে একটি ধনুক উপহার দেয়। আমি (মনে মনে) বললাম, এটি তেমন উল্লেখযোগ্য মাল নয়। এটির সাহায্যে আমি আল্লাহর পথে তীর মারতে পারবো। আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তোমাকে জাহান্নামের জিঞ্জীর পরানো হলে তাতে তুমি খুশি হতে পারলে এটি গ্রহণ করো।

[২১৫৭] আবূ দাউদ ৩৪১৬, আহমাদ ২২১৮১, বায়হাকী ৯/৩৭৭, সহিহাহ ২৫৬। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ১. মুগীরাহ বিন যিয়াদ আল-মুসালী সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইমাম তিরমিযি বলেন, কিছু আহলে ইলমগন তার হাদিস মুখস্ত করা পূর্বে হাদিস বর্ণনার সমালোচনা করেছেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। মুহাম্মাদ বিন রাফি' বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬১২৬, ২৮/৩৫৯ নং পৃষ্ঠা) ২. আসওয়াদ বিন সা'লাবাহ সম্পর্কে আবু আবদুল্লাহ আল-হাকিম আন-নায়সাবুরী বলেন, তিনি শাম শহরে পরিচিত। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। আলী ইবনুল মাদীনী বলেন, তার পরিচয় সম্পর্কে কিছু জানা যায় না। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৯৯, ৩/২২০ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহিহ কিন্তু আসওয়াদ বিন সা'লাবাহ এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ৭৯ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ৩ টি জাল, ৭ টি অধিক দুর্বল, ২০ টি দুর্বল, ৩৭ টি হাসান, ১২ টি সহিহ হাদিস পাওয়া যায়, তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ আবু দাউদ ৩৪১৬, আহমাদ ২২১৮০, ২২২৫৯।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৫৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে বর্ণনাকারী বলেন, তিনি আহলে সুফফার কিছু লোককে কুরআন মাজিদ ও লেখা শিখিয়েছিলেন। তাঁদের একজন তাঁকে একটি ধনুক উপহার দেয়। তিনি মনে করেছিলেন, এটি তেমন বড় সম্পদ নয়; বরং এর মাধ্যমে আল্লাহর পথে তীর ছোড়া যাবে। কিন্তু তিনি বিষয়টি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে জানতে চান। নবী (صلى الله عليه وسلم) খুব কঠিনভাবে সতর্ক করে বলেন, যদি জাহান্নামের আগুনের জিঞ্জীর পরতে খুশি হও, তবে এটি গ্রহণ করো। এই হাদিসে কুরআন শিক্ষা, উপহার গ্রহণ এবং নিয়তের বিশুদ্ধতার বিষয় উঠে এসেছে। বর্ণনাটি বিশেষ ঘটনার সঙ্গে যুক্ত, তাই এর বাইরে বড় ফিকহি সিদ্ধান্ত যোগ না করে মূল সতর্কতাই বোঝা উচিত—দ্বীনি শিক্ষাকে দুনিয়ার বিনিময়ের সঙ্গে মেলাতে সাবধানতা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে নিয়ত শুদ্ধ রাখা জরুরি।
  • উপহার ছোট মনে হলেও দ্বীনি বিষয়ে সতর্কতা দরকার।
  • সন্দেহ হলে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর নির্দেশ জানতে চাওয়া সাহাবীদের অভ্যাস ছিল।
  • হাদিসের বিশেষ ঘটনাকে অযথা বড় করে সাধারণ সিদ্ধান্ত বানানো উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন