১২/৬. অধ্যায়ঃ
পন্য সরবরাহ ও মজুতদারি।
মজুতদারি নয়, পণ্য সরবরাহ: বাজারে মানুষের উপকারের শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২১৫৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১৫৩
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عَلِيِّ بْنِ سَالِمِ بْنِ ثَوْبَانَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدِ بْنِ جُدْعَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " الْجَالِبُ مَرْزُوقٌ وَالْمُحْتَكِرُ مَلْعُونٌ " .
উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমদানি পণ্য সরবরাহকারী ব্যবসায়ী রিজিকপ্রাপ্ত হয় এবং মজুতদার অভিশপ্ত।
[২১৫৩] দারেমী ২৫৪৪, মিশকাত ২৮৯৩, গায়াতুল মারাম ৩২৭। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী আলী বিন সালিম বিন সাওবান সম্পর্কে আবু আহমাদ বিন আলী আল-জুরজানী বলেন, এই হাদিস ব্যাতিত তার সম্পর্কে আর কোথাও জানা যায় না। আবু জা'ফার আল-উকায়লী এই হাদিসটিকে ইশারা করে বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। ইমাম বুখারী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪০৭২, ২০/৪৪৬ নং পৃষ্ঠা) ২. আলী বিন যায়দ বিন জুদআন সম্পর্কে ইয়াহইয়া বিন সাঈদ আল-কাত্তান, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। আহমাদ বিন হাম্বল ও ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইয়াকুব বিন শায়বাহ বলেন, তিনি সিকাহ সালিহ। আল-আজালী বলেন, কোন সমস্যা নেই। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪০৭০, ২০/৪৩৪ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৫৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, আমদানি পণ্য সরবরাহকারী ব্যবসায়ী রিজিকপ্রাপ্ত হয় এবং মজুতদার অভিশপ্ত। এখানে দুই ধরনের আচরণ পাশাপাশি এসেছে। একদিকে যে ব্যবসায়ী পণ্য এনে মানুষের প্রয়োজন পূরণে সাহায্য করে, তার জন্য রিজিকের কথা বলা হয়েছে। অন্যদিকে মজুতদার—যে পণ্য আটকে রেখে মানুষের কষ্ট বাড়াতে পারে—তার জন্য কঠিন সতর্কতা এসেছে। হাদিসটি ব্যবসাকে মানুষের উপকারের সঙ্গে যুক্ত করে। বাজারে লাভ করা দোষের নয়, কিন্তু মানুষের প্রয়োজনীয় পণ্য আটকে রেখে কষ্ট দেওয়া বড় অন্যায়। মজুতদারি সম্পর্কে এই হাদিস মুসলিম ব্যবসায়ীকে আল্লাহভীতি, ন্যায্যতা ও মানুষের দরকারের প্রতি দায়িত্বশীল হতে শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মানুষের প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা উপকারী কাজ।
- মজুতদারি সম্পর্কে হাদিসে কঠিন সতর্কতা আছে।
- ব্যবসায় লাভের সঙ্গে মানুষের কষ্টের বিষয়ও ভাবতে হবে।
- বাজারে ন্যায্যতা ও আল্লাহভীতি জরুরি।
