১২/৫. অধ্যায়ঃ

কারিগরি শিল্প প্রসঙ্গে।

পেশায় সত্যবাদিতা: রংকার ও অলংকার নির্মাতাদের জন্য সতর্কবার্তা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১৫২

حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ هَارُونَ، عَنْ هَمَّامٍ، عَنْ فَرْقَدٍ السَّبَخِيِّ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَكْذَبُ النَّاسِ الصَّبَّاغُونَ وَالصَّوَّاغُونَ ‏"‏ ‏.‏

আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, লোকদের মধ্যে অধিক মিথ্যাবাদী হল কাপড়ে রংকারীরা এবং অলংকার নির্মাতারা।

তাহকীক আলবানীঃ বানোয়াট।[২১৫২] আহমাদ ৯০৪১, যইফাহ ১৪৪। তাহকীক আলবানীঃ বানয়াট। উক্ত হাদিসের রাবী আমর বিন হারুন সম্পর্কে আবু জা'ফার আল-উকায়লী বলেন, তিনি দুর্বল। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু যুরআহ আর-রাযী বলেন, মানুষ তার হাদিস বর্জন করেছে। আহমাদ বিন সালেহ আল-জায়লী বলেন, তিনি দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৩১৭, ২১/৫২০ নং পৃষ্ঠা) ২. ফারকাদ আস-সাখাবী সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম তাকে দুর্বল বলেছেন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। আবু যুরআহ আর-রাযী তাকে দুর্বল হিসেবে উল্লেখ করেছেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস গ্রহনে শিথিল ও হাদিস বর্ণনায় অধিক ভুল করেন ইয়াকুব বিন শায়বাহ বলেন, তিনি হাদিস বর্ণনায় অধিক দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৭১৫, ২৩/১৬৪ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৫২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, লোকদের মধ্যে অধিক মিথ্যাবাদী হলো কাপড়ে রংকারীরা এবং অলংকার নির্মাতারা। বর্ণনাটি পেশাগত সততার দিকে দৃষ্টি দেয়। এখানে নির্দিষ্ট দুই ধরনের পেশার কথা এসেছে, যেখানে কাজের মান, উপাদান, রং, পরিমাণ বা মূল্যের বিষয়ে মিথ্যার সুযোগ থাকতে পারে। তবে ব্যাখ্যায় এটিকে সব ব্যক্তির ওপর অন্ধভাবে প্রয়োগ করা ঠিক নয়; হাদিসের ভাষা সতর্কবার্তা হিসেবে বুঝতে হবে। মূল শিক্ষা হলো—যে পেশাই হোক, মিথ্যা, বাড়িয়ে বলা, গোপন দোষ লুকানো বা ক্রেতাকে ভুল বোঝানো থেকে বাঁচতে হবে। উপার্জনের সঙ্গে সত্যবাদিতা না থাকলে পেশা আখিরাতের ঝুঁকির কারণ হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পেশাগত কাজে মিথ্যা থেকে সতর্ক থাকা দরকার।
  • কাজের মান বা দামের বিষয়ে ভুল তথ্য দেওয়া উচিত নয়।
  • ব্যবসা ও কারিগরি পেশায় সত্যবাদিতা জরুরি।
  • হাদিসটি সতর্কবার্তা হিসেবে বুঝে নিজেকে সংশোধন করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন