১১/১১. অধ্যায়ঃ

মন্দ কাজের শপথ করে তাতে অটল থাকা এবং শপথ ভঙ্গের কাফফারা শোধ না করা উভয়ই নিষিদ্ধ।

অসঙ্গত শপথে অটল থাকা: কাফফারা না দেওয়ার সতর্কতা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১১৪

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الْمَعْمَرِيُّ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ أَبُو الْقَاسِمِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا اسْتَلَجَّ أَحَدُكُمْ فِي الْيَمِينِ فَإِنَّهُ آثَمُ لَهُ عِنْدَ اللَّهِ مِنَ الْكَفَّارَةِ الَّتِي أُمِرَ بِهَا ‏"‏ ‏.‏حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ الْوُحَاظِيُّ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلاَّمٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَهُ ‏.‏

আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, আবুল কাসিম রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ আল্লাহর বিধানমত কাফ্ফারা আদায় না করে কোন অসঙ্গত শপথের উপর অটল থাকলে সে আল্লাহর নিকট অপরাধী সাব্যস্ত হয়। [উপরোক্ত হাদীসে মোট ২টি সানাদের ১টি বর্ণিত হয়েছে, অপর সানাদটি হলোঃ] মুহাম্মদ বিন ইয়াহিয়া ইয়াহিয়া বিন সালিহ আল-ওহাযী মুআবিয়া বিন সাল্লাম ইয়াহিয়া বিন আবু কাসীর ইকরিমা আবু হুরায়রা (রাঃ)

তাহকীক আলবানীঃ সহীহ।[২১১৪] সহীহুল বুখারী ৬৬২৫, মুসলিম ১৬৫৫, আহমাদ ২৭৪২৭, ইরওয়াহ ৭/১৬৬, সহীহাহ ১২২৯। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী সুফইয়ান বিন ওয়াকী সম্পর্কে ইমাম বুখারী মন্তব্য করেছেন। ইমাম নাসাঈ বলেন, তিনি সিকাহ নন। ইবনু হিব্বান বলেন, তিনি সত্যবাদী। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি যাচাই-বাচাই ছাড়া হাদিস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। আবু দাউদ আস-সাজিসতানী তার হাদিস বর্জন করেছেন। ইমাম যাহাবী তাকে দুর্বল বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৪১৮, ১১/২০০ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহিহ কিন্তু সুফইয়ান বিন ওয়াকী এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ২০ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ৩ টি অধিক দুর্বল, ৪ টি দুর্বল, ১১ টি হাসান, ২ টি সহিহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ৬৬২৬, আহমাদ ৭৬৮৫, মুসান্নাফ আব্দুর রাযযাক ১৬০৩৬, মু'জামুল আওসাত ৪৬৫২।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২১১৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) অসঙ্গত শপথের বিষয়ে কঠিন সতর্কতা দিয়েছেন। কেউ যদি আল্লাহর বিধানমত কাফফারা আদায় না করে কোনো অসঙ্গত শপথের উপর অটল থাকে, তবে সে আল্লাহর নিকট অপরাধী সাব্যস্ত হয়। অর্থাৎ ভুল শপথ করে বসার পর জেদ ধরে থাকা নিরাপদ পথ নয়। শপথের মর্যাদা আছে, কিন্তু ভুল বা ক্ষতিকর শপথকে আঁকড়ে ধরে রাখা আরও সমস্যার কারণ হতে পারে। হাদিসটি মানুষকে দায়িত্বশীল করে। যদি শপথ ভুল পথে নিয়ে যায়, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী কাফফারা দিয়ে সঠিক পথে আসা দরকার। এখানে মূল শিক্ষা হলো, কসমকে জেদ নয়, দায়িত্ব হিসেবে দেখা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অসঙ্গত শপথের উপর অটল থাকা বিপজ্জনক।
  • কাফফারা আদায় না করে জেদ ধরে রাখা ঠিক নয়।
  • শপথের ভুল হলে আল্লাহর বিধানমত সমাধান নিতে হয়।
  • কসম মানুষকে দায়িত্বশীল করে, জেদী নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন