১১/১০. অধ্যায়ঃ

মধ্যম ধরনের আহার্যদান, যা তোমরা নিজেদের পরিজনদের আহার করিয়ে থাকো।

কাফফারায় মধ্যম খাবার: পরিবারের খাদ্যের মাপকাঠি

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১১৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي الْمُغِيرَةِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ الرَّجُلُ يَقُوتُ أَهْلَهُ قُوتًا فِيهِ سَعَةٌ وَكَانَ الرَّجُلُ يَقُوتُ أَهْلَهُ قُوتًا فِيهِ شِدَّةٌ فَنَزَلَتْ {مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ}.

ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, কোনো কোনো লোক তার পরিবার-পরিজনের আহারের জন্য সহজেই পর্যাপ্ত ব্যয় করতে পারত এবং কোনো কোনো লোক একান্ত কষ্টেই তার পরিজনদের জন্য অপর্যাপ্ত ব্যয় করত। তখন এ আয়াত নাযিল হয়- "মধ্যম ধরনের, যা তোমরা তোমাদের পরিজনদের আহার করিয়ে থাকো।" (সূরা মায়েদা: ৮৯)

তাহকিক আলবানীঃ সনদটি সহিহ ও মাওকূফ।[২১১৩] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। মিসবাহুস যুজাজাহ ১/৩২২। তাহকীক আলবানীঃ সহীহ মাওকুফ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২১১৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে শপথের কাফফারার খাদ্য সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ দিক এসেছে। ইবন আব্বাস (রাঃ) বলেন, কোনো কোনো ব্যক্তি তার পরিবারকে স্বচ্ছলভাবে খাওয়াতে পারত, আর কেউ কষ্টে অপর্যাপ্তভাবে খাওয়াত। তখন আয়াত নাযিল হয়: “মধ্যম ধরনের, যা তোমরা তোমাদের পরিজনদের আহার করিয়ে থাকো।” এতে বোঝা যায়, কাফফারার খাবার নির্ধারণে অতি বেশি বা অতি কম নয়, বরং পরিবারের সাধারণ মধ্যম খাবার একটি মাপকাঠি। হাদিসটি আমাদের ভারসাম্য শেখায়। দান বা কাফফারা যেন লোক দেখানো না হয়, আবার অবহেলাও না হয়। নিজের পরিবারে যে মানের খাবার সাধারণভাবে দেওয়া হয়, সেই মধ্যম পথের কথা এখানে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কাফফারায় মধ্যম ধরনের খাবারের কথা এসেছে।
  • পরিবারের খাবারের মান একটি মাপকাঠি হিসেবে উল্লেখ হয়েছে।
  • অতিরিক্ত বাড়াবাড়ি বা অবহেলা—দুইটি থেকেই দূরে থাকা দরকার।
  • শপথের কাফফারা দায়িত্বের সাথে আদায় করতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন