১০/৩২. অধ্যায়ঃ
কেউ দাসীকে দু’ তালাক দেয়ার পর তাকে ক্রয় করলে।
দুই তালাকের পর মুক্তি: পুনর্বিবাহ নিয়ে হাদিসের আলোচনা
সুনানে ইবনে মাজাহ : ২০৮২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০৮২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ زَنْجَوَيْهِ أَبُو بَكْرٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ حَدَّثَنَا مَعْمَرٌ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عُمَرَ بْنِ مُعَتِّبٍ عَنْ أَبِي الْحَسَنِ مَوْلَى بَنِي نَوْفَلٍ قَالَ سُئِلَ ابْنُ عَبَّاسٍ عَنْ عَبْدٍ «طَلَّقَ امْرَأَتَهُ تَطْلِيقَتَيْنِ ثُمَّ أُعْتِقَا يَتَزَوَّجُهَا قَالَ نَعَمْ فَقِيلَ لَهُ عَمَّنْ قَالَ قَضَى بِذَلِكَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم».قَالَ عَبْدُ الرَّزَّاقِ قَالَ عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ لَقَدْ تَحَمَّلَ أَبُو الْحَسَنِ هَذَا صَخْرَةً عَظِيمَةً عَلَى عُنُقِهِ.
বানূ নাওফালের মুক্ত দাস আবূল হাসান (মাকবুল) হতে বর্ণিতঃ
ইবনু আব্বাস (রাঃ) কে একটি গোলাম সম্পর্কে জিজ্ঞেস করা হল যে, সে তার স্ত্রীকে দুই তালাক দিয়েছে, পরে তাদের উভয়কে দাসত্বমুক্ত করা হয়েছে, সে কি তাকে বিবাহ করতে পারে? তিনি বলেন, হ্যাঁ। অতঃপর তাকে জিজ্ঞেস করা হল আপনি কার বরাতে বলছেন? তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) অনুরূপ ফয়সালা দিয়েছেন। আব্দুর রাযযাক বলেন, আবদুল্লাহ বিন মুবারাক বলেছেন, আবুল হাসান যে মস্তবড় পাথর তার গর্দানে চাপিয়ে নিয়েছে।
[২০৮২] নাসায়ী ৩৪২৮, আবূ দাউদ ২১৮৭, যঈফ আবী দাউদ ৩৭৫-৩৭৬। তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী উমার বিন মুআত্তিব সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, আমরা তাকে চিনি না। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়, তিনি তার দু'আফা গ্রন্থে তার নাম উল্লেখ করেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৩০৯, ২১/৫০৮ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২০৮২-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় ইবনু আব্বাস (রাঃ)-কে একটি বিশেষ প্রশ্ন করা হয়। এক গোলাম তার স্ত্রীকে দুই তালাক দিয়েছে, পরে তারা উভয়েই দাসত্বমুক্ত হয়েছে। এখন সে কি তাকে আবার বিবাহ করতে পারে? ইবনু আব্বাস (রাঃ) বলেন, হ্যাঁ। যখন তাকে জিজ্ঞেস করা হলো তিনি কার বরাতে বলছেন, তিনি জানান যে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এমন ফয়সালা দিয়েছেন। এই হাদিসে “দুই তালাক”, “দাসত্বমুক্ত হওয়া” এবং “পুনর্বিবাহ” বিষয়গুলো একসঙ্গে এসেছে। এখানে অতিরিক্ত সাধারণ নিয়ম বানিয়ে বলা ঠিক নয়; কারণ প্রশ্নটি ছিল নির্দিষ্ট অবস্থার বিষয়ে। পাঠকের জন্য বুঝার বিষয় হলো, তালাক ও বিবাহের মাসআলায় নির্দিষ্ট অবস্থা খুব গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তালাকের হুকুম বুঝতে ব্যক্তির অবস্থা ও ঘটনার ধরন গুরুত্বপূর্ণ।
- দাসত্বমুক্ত হওয়ার পর পুনর্বিবাহের প্রশ্ন আলাদা করে বিবেচিত হয়েছে।
- ইবনু আব্বাস (রাঃ) বিষয়টি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ফয়সালার দিকে যুক্ত করেছেন।
