১০/২৭. অধ্যায়ঃ

লিআন ( অভিশাপযুক্ত শপথ )।

লি‘আনের আয়াত: অভিযোগের ক্ষেত্রে শরিয়তের পথ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০৬৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبٍ قَالَا حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللهِ قَالَ كُنَّا فِي الْمَسْجِدِ لَيْلَةَ الْجُمُعَةِ فَقَالَ رَجُلٌ لَوْ أَنَّ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا فَقَتَلَهُ قَتَلْتُمُوهُ وَإِنْ تَكَلَّمَ جَلَدْتُمُوهُ وَاللهِ لَأَذْكُرَنَّ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَذَكَرَهُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ آيَاتِ اللِّعَانِ ثُمَّ جَاءَ الرَّجُلُ بَعْدَ ذَلِكَ يَقْذِفُ امْرَأَتَهُ فَلَاعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُمَا وَقَالَ عَسَى أَنْ تَجِيءَ بِهِ أَسْوَدَ فَجَاءَتْ بِهِ أَسْوَدَ جَعْدًا

আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, আমরা জুমার রাতে মসজিদে অবস্থানরত ছিলাম। তখন এক ব্যক্তি বলল, কোন ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে অপর কোন ব্যক্তিকে (অপকর্মে লিপ্ত) পেয়ে তাকে হত্যা করে, তাহলে তোমরা তাকে হত্যা করবে! আর যদি যেনার অপবাদ দেয়, তাহলে তোমরা তাকে অবশ্যই বেত্রাঘাতে জর্জরিত করবে। আল্লাহর শপথ! আমি নবী (ﷺ)-এর সামনে বিষয়টি তুলে ধরবো। অতএব সে তা নবী (ﷺ)-এর সামনে পেশ করলে আল্লাহ تعالى লিয়ান সংক্রান্ত আয়াত নাজিল করেন। অতঃপর লোকটি তার স্ত্রীর প্রতি যেনার অপবাদসহ হাজির হলে নবী (ﷺ) তাদের উভয়কে লিয়ান করান এবং সাথে সাথে আরও বলেন: হয়তো সে একটি কৃষ্ণকায় সন্তান প্রসব করবে। পরে সে একটি কৃষ্ণকায় ও কোঁকড়ানো চুলবিশিষ্ট একটি বাচ্চা প্রসব করে।

[২০৬৮] মুসলিম ১৪৯৫, আবূ দাউদ ২২৫৩, সহীহ আবী দাউদ ১৯৫০। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২০৬৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে জুমার রাতে মসজিদে থাকা অবস্থায় এক ব্যক্তি একটি কঠিন প্রশ্ন তোলে। সে বলে, কোনো ব্যক্তি যদি স্ত্রীর সাথে অন্য কাউকে পায় এবং তাকে হত্যা করে, তবে কি তাকে হত্যা করা হবে? আর যদি কথা বলে, তবে কি তাকে বেত্রাঘাত করা হবে? সে বিষয়টি নবী صلى الله عليه وسلم-এর সামনে পেশ করার কথা বলে। পরে সে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে বিষয়টি তুলে ধরলে আল্লাহ লি‘আন সম্পর্কিত আয়াত নাজিল করেন। এরপর লোকটি নিজের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে এবং নবী صلى الله عليه وسلم তাদের দু’জনকে লি‘আন করান। হাদিসটি দেখায়, এমন কঠিন দাম্পত্য অভিযোগে নিজ হাতে প্রতিশোধ নয়; বরং আল্লাহর বিধান ও নববী বিচারই অনুসরণীয় পথ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গুরুতর অভিযোগে নিজের হাতে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক।
  • লি‘আনের বিধান স্বামী-স্ত্রীর নির্দিষ্ট ধরনের অভিযোগের জন্য এসেছে।
  • নবী صلى الله عليه وسلم অভিযোগ শুনে শরিয়তের পথে বিচার করেছেন।
  • আবেগের জায়গায় আল্লাহর বিধানকে সামনে রাখতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন