১০/২৭. অধ্যায়ঃ

লিআন ( অভিশাপযুক্ত শপথ )।

লি‘আনের বিধান: অভিযোগ, শপথ ও বিচ্ছেদের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০৬৬

حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ مُحَمَّدُ بْنُ عُثْمَانَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ قَالَ جَاءَ عُوَيْمِرٌ إِلَى عَاصِمِ بْنِ عَدِيٍّ فَقَالَ سَلْ لِي رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَرَأَيْتَ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا فَقَتَلَهُ أَيُقْتَلُ بِهِ أَمْ كَيْفَ يَصْنَعُ فَسَأَلَ عَاصِمٌ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَعَابَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمَسَائِلَ ثُمَّ لَقِيَهُ عُوَيْمِرٌ فَسَأَلَهُ فَقَالَ مَا صَنَعْتَ فَقَالَ صَنَعْتُ أَنَّكَ لَمْ تَأْتِنِي بِخَيْرٍ سَأَلْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَعَابَ الْمَسَائِلَ فَقَالَ عُوَيْمِرٌ وَاللهِ لَآتِيَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم وَلَأَسْأَلَنَّهُ فَأَتَى رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَوَجَدَهُ وَقَدْ أُنْزِلَ عَلَيْهِ فِيهِمَا فَلَاعَنَ بَيْنَهُمَا قَالَ عُوَيْمِرٌ وَاللهِ لَئِنْ انْطَلَقْتُ بِهَا يَا رَسُولَ اللهِ لَقَدْ كَذَبْتُ عَلَيْهَا قَالَ فَفَارَقَهَا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَصَارَتْ سُنَّةً فِي الْمُتَلَاعِنَيْنِ ثُمَّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم انْظُرُوهَا فَإِنْ جَاءَتْ بِهِ أَسْحَمَ أَدْعَجَ الْعَيْنَيْنِ عَظِيمَ الْأَلْيَتَيْنِ فَلَا أُرَاهُ إِلَّا قَدْ صَدَقَ عَلَيْهَا وَإِنْ جَاءَتْ بِهِ أُحَيْمِرَ كَأَنَّهُ وَحَرَةٌ فَلَا أُرَاهُ إِلَّا كَاذِبًا قَالَ فَجَاءَتْ بِهِ عَلَى النَّعْتِ الْمَكْرُوهِ

উয়ায়মির (রাঃ) হতে বর্ণিতঃ

উয়াইমির (রাঃ), আসিম বিন আদী (রাঃ)-এর নিকট এসে বলেন, আপনি আমার পক্ষ থেকে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করুন যে, কোন ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে অপর কোন পুরুষ লোককে পেয়ে তাঁকে হত্যা করে, তাহলে কি এই প্রতিশোধে তাকেও হত্যা করা হবে অথবা কী করা হবে? আসিম (রাঃ) এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করেন। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) প্রশ্নকারীর প্রশ্ন অপছন্দ করেন।উয়াইমির (রাঃ) আসিম (রাঃ) এর সাথে সাক্ষাৎ করে তাঁকে জিজ্ঞেস করেন, আপনি কি করেছেন? আসিম (রাঃ) বলেন, আমি জিজ্ঞেস করেছি। তুমি কোন শুভ বিষয় আমার নিকট পৌঁছাওনি। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলে তিনি তা অপছন্দ করেন। উয়াইমির (রাঃ) বলেন, আল্লাহর শপথ! আমি অবশ্যই রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হয়ে বিষয়টি সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করবো।অতএব তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট পৌঁছে দেখেন যে, এইমাত্র তাদের ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) এর উপর ওহী নাজিল হয়েছে। তিনি তাদের উভয়কে লি‘আন করান। উয়াইমির (রাঃ) বলেন, আল্লাহর শপথ, হে আল্লাহর রাসূল! আমি যদি তাঁকে নিয়ে (স্ত্রী হিসেবে) বাড়ি যাই, তাহলে আমি তার ওপর ব্যভিচারের মিথ্যা অভিযোগ আরোপকারী সাব্যস্ত হব। এই বলে তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশ দানের আগেই তাকে তালাক দেন। পরবর্তীতে লি‘আনকারীদ্বয়ের ব্যাপারে এটাই বিধানরূপে ধার্য হয়।এরপর নবী (ﷺ) বলেন, তোমরা এই নারীর প্রতি লক্ষ্য রাখো। সে যদি কৃষ্ণকায়, বড় চোখবিশিষ্ট ও মোটা নিতম্ববিশিষ্ট সন্তান প্রসব করে, তবে আমি মনে করবো যে, উয়াইমির সত্যবাদী। আর যদি সে এমন লাল বর্ণের সন্তান প্রসব করে, যা মনে হয় লাল রঙের কীট, তবে আমি মনে করবো যে, উয়াইমির মিথ্যাবাদী। রাবী বলেন, সেই নারী একটি কৃষ্ণকায় সন্তান প্রসব করেছিল।

[২০৬৬] সহীহুল বুখারী ৪২৩, ৪৭৪৫, ৪৭৪৬, ৫২৫৯, ৫৩০৮, ৫৩০৯, ৬৮৫৪, ৭১৬৬, ৭৩০৪, মুসলিম ১৪৯২, নাসায়ী ৩৪০২, ৩৪৬৬, আবূ দাউদ ২২৪৫, ২২৪৮, ২২৫১, আহমাদ ২২৩২০, ২২৩৩০, ২২৩৪৪, ২২৩৪৬, মুয়াত্তা মালেক ১২০১, দারেমী ২২২৯, ইরওয়া ২১০০ সহীহ, আবী দাউদ ১৯৪২-১৯৪৯। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী মারওয়ান মুহাম্মাদ বিন উসমান আল-উসমানী সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সিকাহ। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন ও সিকাহ রাবীর বিপরীত হাদিস বর্ণনা করেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। ইমাম বুখারী তাকে সত্যবাদী বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৪৫৪, ২৬/৮১ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২০৬৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে উয়াইমির (রাঃ)-এর ঘটনা এসেছে। তিনি জানতে চান, কোনো ব্যক্তি যদি নিজের স্ত্রীর সাথে অন্য পুরুষকে পায়, তাহলে সে কী করবে। প্রথমে আসিম বিন আদী (রাঃ) রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে বিষয়টি জিজ্ঞেস করলে নবী صلى الله عليه وسلم প্রশ্নটি অপছন্দ করেন। পরে উয়াইমির (রাঃ) নিজে এসে জানতে চান। তখন তাদের বিষয়ে ওহী নাজিল হয়ে যায় এবং রাসূলুল্লাহ صلى الله عليه وسلم উভয়ের মধ্যে লি‘আন করান। উয়াইমির (রাঃ) বলেন, যদি তিনি স্ত্রীকে ঘরে নিয়ে যান, তবে তিনি মিথ্যা অভিযোগকারী হয়ে যাবেন। এরপর তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর নির্দেশের আগেই স্ত্রীকে পৃথক করে দেন। হাদিসটিতে লি‘আন, অভিযোগের ভার এবং বিচ্ছেদের বিধান একসাথে এসেছে। শেষে সন্তানের বৈশিষ্ট্য সম্পর্কেও বর্ণনা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাম্পত্য অভিযোগ বড় বিষয়; প্রমাণ বা শরিয়তের পথ ছাড়া পদক্ষেপ নেওয়া যায় না।
  • লি‘আন গুরুতর শপথভিত্তিক একটি বিধান।
  • নবী صلى الله عليه وسلم ওহীর ভিত্তিতে স্বামী-স্ত্রীর মধ্যে লি‘আন করান।
  • লি‘আনের পর বিচ্ছেদের বিধান এই ঘটনায় প্রকাশ পায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন