১০/২২. অধ্যায়ঃ
খোলা তালাক দাবিকারিনী স্ত্রীকে প্রদত্ত সম্পদ ফেরত নেয়া প্রসঙ্গে।
হাবীবা (রাঃ)-এর খোলা: বাগান ফেরত দিয়ে পৃথক হওয়া
সুনানে ইবনে মাজাহ : ২০৫৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০৫৭
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ حَجَّاجٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ كَانَتْ حَبِيبَةُ بِنْتُ سَهْلٍ تَحْتَ ثَابِتِ بْنِ قَيْسِ بْنِ شَمَّاسٍ وَكَانَ رَجُلًا دَمِيمًا فَقَالَتْ يَا رَسُولَ اللهِ وَاللهِ لَوْلَا مَخَافَةُ اللهِ إِذَا دَخَلَ عَلَيَّ لَبَصَقْتُ فِي وَجْهِهِ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ قَالَتْ نَعَمْ فَرَدَّتْ عَلَيْهِ حَدِيقَتَهُ قَالَ فَفَرَّقَ بَيْنَهُمَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
আবদুল্লাহ বিন আমর ইবনুল আস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, সাহল কন্যা হাবীবা (রাঃ) সাবিত বিন কায়েস বিন শাম্মাস (রাঃ) এর স্ত্রী ছিলেন। সাবিত (রাঃ) ছিলেন কুৎসিত চেহারাবিশিষ্ট। হাবীবা (রাঃ) বলেন, হে আল্লাহর রাসূল! আল্লাহর শপথ! আল্লাহর ভয় না থাকলে সাবিত যখন আমার নিকট আসে তখন অবশ্যই আমি তার মুখে থুথু নিক্ষেপ করতাম। রাসূলুল্লাহ (ﷺ) বলেন: তুমি কি তার বাগানটি ফেরত দিতে রাজি আছো? তিনি বলেন, হ্যাঁ। রাবী বলেন, তিনি তার বাগানটি তাকে ফেরত দিলেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাদের দু’জনকে পৃথক করে দিলেন।
[২০৫৭] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। ইরওয়াহ ৭/১০৩/২০৩৭। সহীহ আবু দাউদ ১৯২৯। তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী ১.আবু খালিদ আল আহমার সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সত্যবাদী কিন্তু তার হাদিস দলীলযোগ্য নয়। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি সিকাহ। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। ইবনু আদী বলেন, তিনি হাদিস বর্ণনায় সালেহ কিন্তু হাদিস বর্ণনায় সংমিশ্রণ ও ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৫০৪, ১১/৩৯৪ নং পৃষ্ঠা) ২. হাজ্জাজ বিন আরতা সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু বকর আল বায়হাকী বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহনযোগ্য নয়, অন্যত্র তিনি তাকে দুর্বল বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় তাদলীস করেন। মুহাম্মাদ বিন সা'দ তাকে দুর্বল বলেছেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি দুর্বল তার হাদিস দ্বারা দলীল গ্রহনযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ১১১২, ৫/৪২০ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২০৫৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাহল-কন্যা হাবীবা (রাঃ)-এর ঘটনা এসেছে। তিনি সাবিত বিন কায়েস বিন শাম্মাস (রাঃ)-এর স্ত্রী ছিলেন। বর্ণনায় এসেছে, সাবিত (রাঃ) দেখতে সুন্দর ছিলেন না, এবং হাবীবা (রাঃ) বলেন, আল্লাহর ভয় না থাকলে তিনি তার মুখে থুথু নিক্ষেপ করতেন। কথাটি তাঁর গভীর অস্বস্তি বোঝায়। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে জিজ্ঞেস করলেন, তিনি কি সাবিতের বাগান ফেরত দিতে রাজি? তিনি বললেন, হ্যাঁ। এরপর তিনি বাগান ফেরত দেন এবং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁদের দু’জনকে পৃথক করে দেন। হাদিসটি খোলা তালাকের বাস্তব এক উদাহরণ তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খোলা তালাকে স্বামীর দেওয়া সম্পদ ফেরত দেওয়ার ঘটনা আছে।
- গভীর দাম্পত্য অস্বস্তি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে তুলে ধরা হয়েছে।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) উভয়ের বিচ্ছেদ ঘটান।
- আল্লাহর ভয় মানুষকে খারাপ আচরণ থেকে থামাতে পারে।
