১০/১৬. অধ্যায়ঃ

বল প্রয়োগে বাধ্য হয়ে অথবা ভুলবশত প্রদত্ত তালাক।

জোরপূর্বক তালাক ও দাসমুক্তি: বাধ্য কথার হুকুম

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০৪৬

- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ ثَوْرٍ عَنْ عُبَيْدِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ قَالَتْ حَدَّثَتْنِي عَائِشَةُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ لَا طَلَاقَ وَلَا عَتَاقَ فِي إِغْلَاقٍ

আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ জোরপূর্বক আদায়কৃত তালাক ও দাসমুক্তি কার্যকর হবে না।

[২০৪৬] আবূ দাউদ ২১৯৩, আহমাদ ২৫৮২৮, ইরওয়াহ ২০৪৭, সহীহ আবী দাউদ ১৯০৩। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী মুহাম্মাদ বিন ইসহাক সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও আজালী বলেন, তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হাসানুল হাদিস। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি সালিহ। সুলায়মান বিন তারখান ও সুলায়মান বিন মিহরান বলেন, তিনি মিথ্যুক। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি আমার নিকট হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫০৫৭, ২৪/৪০৫ নং পৃষ্ঠা) ২. উবায়দ বিন আবু সালিহ সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনু হিব্বান তার সিকাহ গ্রন্থে তার নাম উল্লেখ করেছেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৪৪২, ২৬/৬২ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহিহ কিন্তু উবায়দ বিন আবু সালিহ এর কারণে কারণে সানাদটি দুর্বল। তবে সঠিক নামটি হলঃ মুহাম্মাদ বিন উবায়দ বিন আবু সালিহ। হাদিসটির ২০০ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ২ টি জাল, ২৩ টি অধিক দুর্বল, ৫১ টি দুর্বল, ৬৬ টি হাসান, ৫৮ টি সহিহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ আবু দাউদ ২১৯৩, আহমাদ ২৫৮২৭, দারাকুতনী ৩৮৯১, ৩৮৯২, ৩৮৯৪, ৩৯৪২, ৩৯৪৩, ৩৯৪৪, ৪৩২২, মুসান্নাফ আব্দুর রাযযাক ১১৪৫০, ১১৪৫৭, ১১৪৫৮, ১৩৮৯৭, ১৩৮৯৯, ১৫৯১৯।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২০৪৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, জোরপূর্বক আদায়কৃত তালাক ও দাসমুক্তি কার্যকর হবে না। এখানে মূল শব্দটি হলো বাধ্য করা বা এমন অবস্থায় ফেলে দেওয়া, যেখানে মানুষ স্বাভাবিক ইচ্ছায় কথা বলছে না। তালাক একটি গুরুতর বিষয়; তাই তা রাগ, চাপ বা জোরের খেলায় পরিণত করা যাবে না। বর্ণনাটি আমাদের শেখায়, মানুষের ইচ্ছা ও স্বাধীন সিদ্ধান্তের মূল্য আছে। কোনো কথা আদায় করতে চাপ সৃষ্টি করা ইসলামী শিক্ষার সঙ্গে যায় না। তবে বাস্তব জীবনে এমন ঘটনা হলে যোগ্য আলেম বা শরিয়ত বোঝেন এমন কারও কাছে বিস্তারিত জানিয়ে সমাধান নেওয়া উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জোর করে আদায় করা তালাককে এই বর্ণনায় কার্যকর বলা হয়নি।
  • তালাকের বিষয়ে স্বাভাবিক ইচ্ছা ও পরিষ্কার কথা গুরুত্বপূর্ণ।
  • কাউকে চাপ দিয়ে গুরুতর সিদ্ধান্ত বলানো অন্যায় আচরণ।
  • সংবেদনশীল পারিবারিক বিষয়ে হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে জ্ঞানীদের কাছে যেতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন