১০/১. অধ্যায়ঃ
ঘৃণ্য বৈধ বিষয়।
তালাক নিয়ে ছেলেখেলা নয়: আল্লাহর বিধানের মর্যাদা
সুনানে ইবনে মাজাহ : ২০১৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০১৭
- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُؤَمَّلٌ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَا بَالُ أَقْوَامٍ يَلْعَبُونَ بِحُدُودِ اللهِ يَقُولُ أَحَدُهُمْ قَدْ طَلَّقْتُكِ قَدْ رَاجَعْتُكِ قَدْ طَلَّقْتُكِ
আবু মুসা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, লোকদের কি হলো যে, তারা আল্লাহর বিধান নিয়ে ছিনি মিনি খেলছে? তোমাদের কেউ বলে, তোমাকে তালাক দিলাম, তোমাকে আবার ফিরিয়ে নিলাম, তোমাকে আবার তালাক দিলাম।
[২২১৭] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। যঈফাহ ৪৪৩১। তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী মুআম্মাল (বিন ইসমাইল) সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও ইসহাক বিন রাহওয়াহ বলেন, তিনি সিকাহ। মুহাম্মাদ বিন সাঈদ বলেন, তিনি সিকাহ তবে হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। ইবনু হিব্বান বলেন, তিনি সিকাহ কিন্তু হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। আস-সাজী বলেন, তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় অধিক ভুল ও সন্দেহ করেন। ইবনু কানি' বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে তার স্মৃতিশক্তি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৩১৯, ২৯/১৭৬ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২০১৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, লোকদের কী হলো যে তারা আল্লাহর বিধান নিয়ে ছিনি-মিনি খেলছে? তোমাদের কেউ বলে, তোমাকে তালাক দিলাম, আবার ফিরিয়ে নিলাম, আবার তালাক দিলাম। এখানে তালাকের বিষয়ে খুব স্পষ্ট সতর্কতা আছে। দাম্পত্য সম্পর্ক কোনো খেলার বিষয় নয়। রাগ, আবেগ বা চাপের মধ্যে বারবার তালাকের কথা বলা পরিবারকে ক্ষতিগ্রস্ত করে এবং আল্লাহর বিধানের মর্যাদা নষ্ট করার মতো আচরণ হয়ে যায়। হাদিসের মূল শিক্ষা হলো, তালাক শব্দ ব্যবহার করার আগে মানুষকে খুব সতর্ক হতে হবে। সম্পর্ক ভাঙা বা ফিরিয়ে নেওয়া দুটোই শরঈ সীমার মধ্যে হতে হবে। এই হাদিস তালাকের অপব্যবহার থেকে পরিবারকে বাঁচানোর শক্ত সতর্কবার্তা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তালাক শব্দ নিয়ে মজা বা রাগের খেলা করা উচিত নয়।
- আল্লাহর বিধানের মর্যাদা রক্ষা করা জরুরি।
- দাম্পত্য সমস্যায় তাড়াহুড়া না করে চিন্তাশীল হওয়া দরকার।
