৯/৫৮. অধ্যায়ঃ

যে ব্যক্তি তার সন্তান সম্পর্কে সন্দেহ পোষণ করে।

সন্তানের রং ভিন্ন হলে সন্দেহ নয়: বংশগত সাদৃশ্যের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০০২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ جَاءَ رَجُلٌ مِنْ بَنِي فَزَارَةَ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللهِ إِنَّ امْرَأَتِي وَلَدَتْ غُلَامًا أَسْوَدَ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم هَلْ لَكَ مِنْ إِبِلٍ قَالَ نَعَمْ قَالَ فَمَا أَلْوَانُهَا قَالَ حُمْرٌ قَالَ هَلْ فِيهَا مِنْ أَوْرَقَ قَالَ إِنَّ فِيهَا لَوُرْقًا قَالَ فَأَنَّى أَتَاهَا ذَلِكَ قَالَ عَسَى عِرْقٌ نَزَعَهَا قَالَ وَهَذَا لَعَلَّ عِرْقًا نَزَعَهُ وَاللَّفْظُ لِابْنِ الصَّبَّاحِ.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, ফাযারা গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! আমার স্ত্রী কৃষ্ণ বর্ণের একটি পুত্র সন্তান প্রসব করেছে। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমার কি উট আছে? সে বললো, হ্যাঁ। তিনি বলেনঃ এগুলো কী বর্ণের? সে বললো, লাল। তিনি বলেন এগুলোর মধ্যে ছাই বর্ণের উট আছে কি? সে বললো, হ্যাঁ, এর মধ্যে অবশ্যই ছাই রং-এর উটও আছে। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ এগুলো কোথা থেকে এলো? সে বললো, সম্ভবত এটি তার পূর্বপুরুষের কারো রং ধারণ করেছে। তিনি বলেনঃ এখানেও হয়ত পূর্বপুরুষের কালো রং ধারণ করে থাকবে।

[২০০২] সহীহুল বুখারী ৫৩০৫, ৬৮৪৭, ৭৩১৪, মুসলিম ১৫০০, নাসায়ী ৩৪৭৮, ৩৪৭৯, ৩৪৮০, আবূ দাউদ ২২৬০, আহমাদ ৭১৪৯, ৭২২৩, ৭৭০২, ৯০৪৩, সহীহ আবী দাউদ ১৯৫৮। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২০০২-এর সারসংক্ষেপ

এই হাদিসে ফাযারা গোত্রের এক ব্যক্তি নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে বলেন, তার স্ত্রী কৃষ্ণ বর্ণের সন্তান জন্ম দিয়েছেন। তার কথায় এক ধরনের সন্দেহের ইঙ্গিত ছিল। নবী صلى الله عليه وسلم সরাসরি তাকে দোষারোপ করেননি এবং স্ত্রীকেও অভিযুক্ত করেননি। বরং তিনি উটের উদাহরণ দেন। লোকটি বলে, তার উটগুলো লাল। নবী صلى الله عليه وسلم জিজ্ঞেস করেন, এর মধ্যে ছাই রঙের উট আছে কি? সে বলে, আছে। তখন সে নিজেই বলে, হয়তো পূর্বপুরুষের কারো রং এসেছে। নবী صلى الله عليه وسلم বলেন, এই সন্তানও হয়তো পূর্বপুরুষের রং ধারণ করেছে। এখানে শিক্ষা হলো, পরিবারে সন্দেহ তৈরি হলে শান্তভাবে ভাবা দরকার। সন্তান জন্ম, রং, সাদৃশ্য—এসব বিষয়ে তাড়াহুড়া করে অভিযোগ করা উচিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সন্তানের রং ভিন্ন হলেই সন্দেহ করা ঠিক নয়।
  • জটিল বিষয় বোঝাতে সহজ উদাহরণ ব্যবহার করা সুন্দর পদ্ধতি।
  • পারিবারিক সন্দেহের ক্ষেত্রে শান্ত ও ন্যায়ভিত্তিক কথা বলা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন