০/৩৪. অধ্যায়ঃ

জাহমিয়াহ্ সম্প্রদায় যা অমান্য করে

হে অন্তর স্থিরকারী: দ্বীনের উপর অটল থাকার দোয়া

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৯৯

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا ابْنُ جَابِرٍ، قَالَ سَمِعْتُ بُسْرَ بْنَ عُبَيْدِ اللَّهِ، يَقُولُ سَمِعْتُ أَبَا إِدْرِيسَ الْخَوْلاَنِيَّ، يَقُولُ حَدَّثَنِي النَّوَّاسُ بْنُ سَمْعَانَ الْكِلاَبِيُّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏"‏ مَا مِنْ قَلْبٍ إِلاَّ بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ إِنْ شَاءَ أَقَامَهُ وَإِنْ شَاءَ أَزَاغَهُ ‏"‏ ‏.‏ وَكَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏"‏ يَا مُثَبِّتَ الْقُلُوبِ ثَبِّتْ قُلُوبَنَا عَلَى دِينِكَ ‏"‏ ‏.‏ قَالَ ‏"‏ وَالْمِيزَانُ بِيَدِ الرَّحْمَنِ يَرْفَعُ أَقْوَامًا وَيَخْفِضُ آخَرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏

আন-নাওওয়াস বিন সামআন আল-কিলাবী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: প্রতিটি অন্তর দয়াময় আল্লাহর দুই আঙুলের মাঝখানে অবস্থিত। তিনি চাইলে তা সোজা পথে প্রতিষ্ঠিত রাখেন এবং তিনি চাইলে তা বক্র পথে চালিত করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলতেন: ''হে অন্তরসমূহের স্থিরতাদানকারী! আমাদের অন্তরসমূহকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন।'' তিনি আরো বলেন, পাল্লাডণ্ডও দয়াময় আল্লাহর হাতে। তিনি কেয়ামত পর্যন্ত কোন সম্প্রদায়কে উন্নত করবেন এবং কোন সম্প্রদায়কে অবনত করবেন।

[১৯৭] আহমাদ ১৭১৭৮ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ২০৯১।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৯-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো অন্তর, হিদায়াত এবং দোয়া। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, প্রতিটি অন্তর দয়াময় আল্লাহর দুই আঙুলের মাঝখানে। তিনি চাইলে তা সোজা পথে রাখেন, চাইলে বক্র পথে চালিত করেন। এরপর বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দোয়া করতেন: হে অন্তরসমূহের স্থিরতাদানকারী, আমাদের অন্তরসমূহকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। তিনি আরও বলেন, মীজানও দয়াময় আল্লাহর হাতে; তিনি কিয়ামত পর্যন্ত কোনো সম্প্রদায়কে উন্নত করেন এবং কাউকে অবনত করেন। এই হাদিস বান্দাকে অহংকার থেকে বাঁচায়। নিজের ঈমানকে নিজের শক্তি ভেবে নিশ্চিন্ত না হয়ে, আল্লাহর কাছে স্থিরতা চাইতে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অন্তরের স্থিরতা আল্লাহর দান, তাই তাঁর কাছে দোয়া করা দরকার।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নিজেও দ্বীনের উপর স্থির থাকার দোয়া করতেন।
  • উন্নতি ও অবনতি আল্লাহর হাতে—এ বিশ্বাস মানুষকে বিনয়ী করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন