৯/৫২. অধ্যায়ঃ

পরচুলা সংযোগকারিণী ও উল্কি অংকনকারিণী ।

আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন: উল্কি, ভ্রু ও দাঁতের সাজসজ্জা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৯৮৯

حَدَّثَنَا أَبُو عُمَرَ حَفْصُ بْنُ عَمْرٍو وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عُمَرَ قَالَا حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللهِ قَالَ لَعَنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ لِخَلْقِ اللهِ فَبَلَغَ ذَلِكَ امْرَأَةً مِنْ بَنِي أَسَدٍ يُقَالُ لَهَا أُمُّ يَعْقُوبَ فَجَاءَتْ إِلَيْهِ فَقَالَتْ بَلَغَنِي عَنْكَ أَنَّكَ قُلْتَ كَيْتَ وَكَيْتَ قَالَ وَمَا لِي لَا أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي كِتَابِ اللهِ قَالَتْ إِنِّي لَأَقْرَأُ مَا بَيْنَ لَوْحَيْهِ فَمَا وَجَدْتُهُ قَالَ إِنْ كُنْتِ قَرَأْتِهِ فَقَدْ وَجَدْتِهِ أَمَا قَرَأْتِ {وَمَا آتَاكُمْ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا} قَالَتْ بَلَى قَالَ فَإِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَدْ نَهَى عَنْهُ قَالَتْ فَإِنِّي لَأَظُنُّ أَهْلَكَ يَفْعَلُونَ قَالَ اذْهَبِي فَانْظُرِي فَذَهَبَتْ فَنَظَرَتْ فَلَمْ تَرَ مِنْ حَاجَتِهَا شَيْئًا قَالَتْ مَا رَأَيْتُ شَيْئًا قَالَ عَبْدُ اللهِ لَوْ كَانَتْ كَمَا تَقُولِينَ مَا جَامَعَتْنَا

আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সেই সব নারীকে অভিসম্পাত করেছেন, যারা অন্যের দেহে আঁকে এবং যারা নিজেদের দেহে উল্কি অঙ্কন করায়, যারা ভ্রুর চুল উপড়ে ফেলে এবং যারা সৌন্দর্যের জন্য দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, তারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে। আসদ গোত্রের উম্মু ইয়াকুব নাম্নী মহিলার কাছে এ হাদীস পৌঁছলে, তিনি আবদুল্লাহ (রাঃ)-এর কাছে এসে বলেন, “আমি অবগত হয়েছি যে, আপনি এমন এমন কথা বলেছেন।”আবদুল্লাহ (রাঃ) বলেন, “আমি তাদেরকে কেন অভিসম্পাত করব না যাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) অভিসম্পাত করেছেন এবং বিষয়টি আল্লাহর কিতাবে উক্ত আছে!” মহিলা বলেন, “আমি সম্পূর্ণ কুরআন পড়েছি, কিন্তু কোথাও তো তা পাইনি।”আবদুল্লাহ (রাঃ) বলেন, “তুমি খেয়াল করে তা পড়লে, অবশ্যই পেতে। তুমি কি এ আয়াত পড়োনি (অনুবাদ) : ‘‘রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো’’ (সূরা হাশর: ৭)?” মহিলা বললেন, “হ্যাঁ।”আবদুল্লাহ (রাঃ) বলেন, “রাসূলুল্লাহ (ﷺ) এ কাজ করতে নিষেধ করেছেন।” মহিলা বলেন, “আমার মনে হয় আপনার পরিবার (স্ত্রী) এরূপ করে থাকে।” তিনি বলেন, “তাহলে তুমি গিয়ে লক্ষ্য করে দেখো।” অতএব সে গিয়ে লক্ষ্য করলো, কিন্তু তার কোন লক্ষণই দেখতে পেলো না। শেষে সে বললো, “আমি এমন কিছু দেখতে পাইনি।” আবদুল্লাহ (রাঃ) বলেন, “তোমার কথা ঠিক হলে সে আমাদের সাথে একত্রে থাকতে পারত না।”

[১৯৮৯] সহীহুল বুখারী ৪৮৮৬, ৪৮৮৭, ৫৯৩১, ৫৯৩৯, ৫৯৪৩, ৫৯৪৮, মুসলিম ২১২৫, তিরমিযী ২৭৮২, নাসায়ী ৩৪১৬, ৫০৯৯, ৫১০২, ৫১০৭, ৫১০৮, ৫১০৯, ৫২৫২, ৫২৫৩, ৫২৫৪, ৫২৫৫, আবূ দাউদ ৪১৬৯, আহমাদ ৩৮৭১, ৩৯৩৫, ৪০৭৯, ৪১১৮, ৪২১৮, ৪২৭১, ৪৩৩১, ৪৩৮৯, ৪৪২০, ২৬৪৭, গায়তুল মারাম ৯৩। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৮৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এমন নারীদের অভিসম্পাত করেছেন, যারা অন্যের দেহে উল্কি আঁকে, নিজের দেহে উল্কি করায়, ভ্রুর চুল উপড়ে ফেলে এবং সৌন্দর্যের জন্য দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। হাদিসে বলা হয়েছে, তারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে। এরপর উম্মু ইয়াকুব নামের এক নারী আবদুল্লাহ (রাঃ)-এর কাছে এসে এ কথা নিয়ে প্রশ্ন করেন। তিনি কুরআনের সেই নির্দেশের কথা বলেন, রাসূল যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। ফলে হাদিসটি শুধু সাজসজ্জার সীমাই শেখায় না; বরং নবীজির নিষেধ মানার গুরুত্বও শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উল্কি করা, করানো এবং সৌন্দর্যের নামে শরীর বদলানোর বিষয়ে সতর্কতা এসেছে।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নিষেধ মানা কুরআনের নির্দেশের অংশ।
  • পরিবারের ক্ষেত্রেও একই নীতি মানার গুরুত্ব এখানে দেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন