৯/৩১. অধ্যায়ঃ

কোন মহিলাকে তার ফুফু অথবা তার খালার সাথে একত্রে বিবাহ করা যাবে না।

আত্মীয় নারীদের একত্রে বিবাহ নিষেধ: ফুফু ও খালার বিধান

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৯৩১

حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّهْشَلِيُّ حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي مُوسَى عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا تُنْكَحُ الْمَرْأَةِ عَلَى عَمَّتِهَا وَلَا عَلَى خَالَتِهَا

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন মহিলাকে তার ফুফু অথবা তার খালার সাথে একত্রে বিবাহ করা যাবে না।

[১৯৩১] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ সহীহ্। উক্ত হাদিসের রাবী ১. জুবারাহ ইবনুল মুগাল্লিস সম্পর্কে মুসলিম বিন কায়স বলেন, ইনশাআল্লাহ্‌ (আল্লাহ্‌ চায়তো) তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি মিথ্যুক ও হাদিস বানিয়ে বর্ণনা করেন। ইমাম বুখারী বলেন, তিনি মুদতারাব ভাবে হাদিস বর্ণনা করেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তার একাধিক মুনকার হাদিস রয়েছে। (তাহযীবুল কামালঃ রাবী নং ৮৯১, ৪/৪৮৯ নং পৃষ্ঠা) ২. আবু বকর আন-নাহশালী সম্পর্কে আহমাদ বিন হাম্বল ও আহমাদ বিন সালিহ আল-জায়লী বলেন, তিনি সিকাহ। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি কুফার একজন সিকাহ রাবী তবে তিনি মুরজিয়াহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে মুরজিয়াহ মতাবলম্বী। ইমাম যাহাবী ও ইমাম দারাকুতনী বলেন, তিনি সিকাহ। মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি মুরজিয়াহ মতাবলম্বী, তিনি দুর্বলদের মধ্যে অন্তর্ভুক্ত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭২৬৭, ৩৩/১৫৬ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহিহ কিন্তু জুবারাহ ইবনুল মুগাল্লিস ও আবু বকর আন-নাহশালী এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ৭২৪ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ৭ টি জাল, ৬১ টি অধিক দুর্বল, ৪২ টি দুর্বল, ১৬৪ টি হাসান, ৪৫০ টি সহিহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ৫১০৮, ৫১০৯, মুসলিম ১৪০৮, ১৪০৯, তিরমিযি ১১২৫, ১১২৬, আবু দাউদ ২০৬৫, ২০৬৬, ২০৬৭, দারিমী ২১৭৮, ২১৭৯, আহমাদ ৫৭৮, ১৮৮১, ৩৫২০, ৬৬৪৩, ৬৭৩১, ৭০৯৩, ৭৪১৩, ৮৮৮০, ৮৯৫০, ১০৩১২, ১০৩৩৪, ১০৩৩৯, ১০৫০৫ ইত্যাদি।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, কোনো মহিলাকে তার ফুফু অথবা তার খালার সাথে একত্রে বিবাহ করা যাবে না। একই বিষয়ে একাধিক বর্ণনা থাকা বিষয়টির গুরুত্ব বোঝায়। হাদিসটি খুব সরল ভাষায় বলে দেয়, একজন পুরুষ একই সময়ে এমন দুই নারীকে বিবাহে রাখতে পারবে না, যাদের সম্পর্ক নারী-ফুফু বা নারী-খালা। এখানে ব্যাখ্যার জন্য অতিরিক্ত গল্প বা কারণ আনা দরকার নেই; টেক্সট নিজেই যথেষ্ট পরিষ্কার। বিবাহ একটি পবিত্র চুক্তি, কিন্তু তা সঠিক সীমার মধ্যে হতে হবে। তাই মুসলিম পরিবারে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে আত্মীয়তার সম্পর্ক ভালোভাবে জানা একটি দরকারি সতর্কতা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফুফু বা খালার সাথে একই বিবাহে একত্র করা যাবে না।
  • একই বিষয়ের পুনরাবৃত্তি বিধানের গুরুত্ব বুঝায়।
  • বিবাহের আগে আত্মীয়তার সম্পর্ক জানা দরকার।
  • শরিয়তের সীমা মেনে বিয়ে করা মুসলিমের দায়িত্ব।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন