৯/২৯. অধ্যায়ঃ

স্ত্রীর মলদ্বারে সংগম করা নিষেধ।

স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র: ভুল ধারণার জবাব

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৯২৫

حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ وَجَمِيلُ بْنُ الْحَسَنِ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ يَقُولُ كَانَتْ يَهُودُ تَقُولُ مَنْ أَتَى امْرَأَتَهُ فِي قُبُلِهَا مِنْ دُبُرِهَا كَانَ الْوَلَدُ أَحْوَلَ فَأَنْزَلَ اللهُ سُبْحَانَهُ {نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ}.

জাবির বিন আবদুল্লাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, ইয়াহুদীরা বলতো, কোনো ব্যক্তি পশ্চাৎদিক থেকে স্ত্রী অঙ্গে সঙ্গম করলে তাতে সন্তান টেরা চোখবিশিষ্ট হয়। এরপর আল্লাহ তা’আলা এই আয়াত নাযিল করেন (অনুবাদ) : “তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র। অতএব তোমরা তোমাদের শস্যক্ষেতে যেভাবে ইচ্ছা আসো”। (২:২২৩)।

[১৯২৫] সহীহুল বুখারী ৪৫২৮, মুসলিম ১৪৩৫, আবূ দাউদ ২১৬৩, দারেমী ১১৩২, ২২১৪, ইরওয়াহ ৭/৬২, সহীহ আবী দাউদ ১৮৭৯, ১৮৮০, তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী জামাল ইবনুল হাসান আল-আতাকী সম্পর্কে আবু আহমাদ বিন আলী আল-জুরযানী বলেন, আনি আশা করি তার মাঝে কোন সমস্যা নেই। আবু হাতিম আর-রাযী বলেন, আমরা তার সাক্ষাৎ পেয়েছিলাম কিন্তু তার থেকে কোন হাদিস গ্রহন করিনি। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। মাসলামহ ইবনু কাসিম বলেন, তিনি সিকাহ। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৯৬৮, ৫/১২৮ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯২৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে জাবির রা. বলেন, ইয়াহুদীরা বলতো, কোনো ব্যক্তি পশ্চাৎদিক থেকে স্ত্রী অঙ্গে সঙ্গম করলে সন্তান টেরা চোখবিশিষ্ট হয়। এরপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন: তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্যক্ষেতে যেভাবে ইচ্ছা আসো। এই বর্ণনায় লক্ষ্য করার বিষয় হলো, কথা এসেছে স্ত্রী অঙ্গ সম্পর্কে; তাই এটিকে আগের হাদিসগুলোর মলদ্বারে সহবাসের নিষেধের সাথে গুলিয়ে ফেলা ঠিক নয়। হাদিসটি একটি ভুল ধারণার জবাব হিসেবে এসেছে। এতে বোঝা যায়, দাম্পত্য জীবনের বিষয়ে কুসংস্কার বা লোকমুখের কথা নয়, আল্লাহর নির্দেশই আসল পথনির্দেশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাম্পত্য বিষয়ে ভুল ধারণা থাকলে কুরআনের নির্দেশকে অগ্রাধিকার দিতে হবে।
  • হাদিসের ভাষায় স্ত্রী অঙ্গের কথা এসেছে, নিষিদ্ধ বিষয়ের সাথে গুলিয়ে ফেলা ঠিক নয়।
  • লোকমুখের দাবির বদলে আল্লাহর নাজিল করা নির্দেশকে মানতে হবে।
  • স্বামী-স্ত্রীর সম্পর্কের বিষয়েও সঠিক জ্ঞান দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন