৯/২৯. অধ্যায়ঃ

স্ত্রীর মলদ্বারে সংগম করা নিষেধ।

সত্য কথা বলতে লজ্জা নয়: নিষিদ্ধ সহবাসের হাদিস

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৯২৪

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ أَنْبَأَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ عَنْ حَجَّاجِ بْنِ أَرْطَاةَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ هَرَمِيٍّ عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ اللهَ لَا يَسْتَحْيِي مِنْ الْحَقِّ ثَلَاثَ مَرَّاتٍ لَا تَأْتُوا النِّسَاءَ فِي أَدْبَارِهِنَّ

খুযায়মাহ বিন সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ সত্য বলতে লজ্জাবোধ করেন না। কথাটি তিনি তিনবার বলেন। (অতঃপর বলেন) তোমরা মহিলাদের মলদ্বারে সঙ্গম করো না।

[১৯২৪] আহমাদ ২১৩৪৩, ২১৩৬৭, দারেমী ১১৪৪, ইরওয়াহ ২০০৫, আদাবুয যিফাফ ২৯, মিশকাত ৩১৯২, তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী হাজ্জাজ বিন আরতা সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু বকর আল বায়হাকী বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহনযোগ্য নয়, অন্যত্র তিনি তাকে দুর্বল বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় তাদলীস করেন। মুহাম্মাদ বিন সা'দ তাকে দুর্বল বলেছেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি দুর্বল তার হাদিস দ্বারা দলীল গ্রহনযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ১১১২, ৫/৪২০ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯২৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم প্রথমে বলেন, আল্লাহ সত্য বলতে লজ্জাবোধ করেন না। কথাটি তিনি তিনবার বলেন। এরপর তিনি স্পষ্টভাবে বলেন, তোমরা মহিলাদের মলদ্বারে সঙ্গম করো না। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, লজ্জার কারণে প্রয়োজনীয় সত্য কথা গোপন করা ঠিক নয়, বিশেষ করে যখন তা হারাম-হালাল বা দাম্পত্য জীবনের সঠিক পথের সাথে জড়িত। হাদিসটি খুব সরাসরি ভাষায় একটি নিষিদ্ধ কাজ থেকে সতর্ক করে। তবে এই সতর্কতার ভেতরেও শিক্ষা আছে—ইসলাম মানুষের ব্যক্তিগত জীবনের বিষয়েও সঠিক সীমা বলে দেয়, যেন সম্পর্ক পবিত্র ও সম্মানজনক থাকে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ধর্মীয় সত্য কথা প্রয়োজন হলে স্পষ্টভাবে বলা উচিত।
  • মহিলাদের মলদ্বারে সহবাস থেকে বিরত থাকার নির্দেশ এসেছে।
  • দাম্পত্য জীবনের বিষয়েও শরিয়তের সীমা আছে।
  • লজ্জা ভালো, কিন্তু সত্য গোপনের কারণ হওয়া উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন