৯/২৬. অধ্যায়ঃ

তরুণী স্ত্রী এবং বয়স্কা স্ত্রীর নিকট অবস্থানের পালা।

স্ত্রীর পালা: বয়স্কা স্ত্রীর তিন দিন ও তরুণী স্ত্রীর সাত দিন

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৯১৬

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ لِلثَّيِّبِ ثَلَاثًا وَلِلْبِكْرِ سَبْعًا

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বয়স্কা স্ত্রীর পালা হচ্ছে তিন দিন এবং তরুণী স্ত্রীর পালা সাত দিন।

[১৯১৬] সহীহুল বুখারী ৫২১৩, ৫২১৪, মুসলিম ১৪৬১, তিরমিযী ১১৩৯, আবূ দাউদ ২১২৪, মুয়াত্তা মালেক ১১২৪, দারেমী ২২০৯, ইরওয়াহ ৭/৮৮-৮৯, সহীহাহ ১১৭১, তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী মুহাম্মাদ বিন ইসহাক সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও আজালী বলেন, তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হাসানুল হাদিস। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি সালিহ। সুলায়মান বিন তারখান ও সুলায়মান বিন মিহরান বলেন, তিনি মিথ্যুক। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি আমার নিকট হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয় তিনি হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫০৫৭, ২৪/৪০৫ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯১৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, বয়স্কা স্ত্রীর পালা তিন দিন এবং তরুণী স্ত্রীর পালা সাত দিন। এখানে বিবাহিত জীবনের একটি বিশেষ নিয়মের কথা এসেছে, যেখানে নতুন স্ত্রীর কাছে অবস্থানের সময় উল্লেখ করা হয়েছে। হাদিসটি দাম্পত্য জীবনে ন্যায়, ভারসাম্য ও দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। বিশেষ করে একাধিক স্ত্রীর ক্ষেত্রে সময় বণ্টন একটি সংবেদনশীল বিষয়। এই বর্ণনায় নির্দিষ্ট সময়ের কথা থাকায় বোঝা যায়, পারিবারিক জীবনে অনুভূতি ও ন্যায্যতার দিকও গুরুত্ব পায়। তবে এই হাদিসের বাইরে বিস্তারিত বিধান এখানে আনা হচ্ছে না। মূল শিক্ষা হলো, স্বামীকে দাম্পত্য সম্পর্কের সময় ও অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাম্পত্য জীবনে সময় বণ্টনের ন্যায় গুরুত্বপূর্ণ।
  • নতুন স্ত্রীর অবস্থার দিকে খেয়াল রাখার শিক্ষা আছে।
  • পরিবারে অধিকার রক্ষায় স্পষ্ট নিয়ম দরকার হতে পারে।
  • স্বামীর দায়িত্ব হলো সম্পর্কের ভারসাম্য বজায় রাখা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন