৯/৪. অধ্যায়ঃ

স্ত্রীর উপর স্বামীর অধিকার।

স্বামীর সন্তুষ্টি: পুণ্যবতী স্ত্রীর জন্য জান্নাতের সুসংবাদ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৮৫৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ أَبِي نَصْرٍ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ مُسَاوِرٍ الْحِمْيَرِيِّ عَنْ أُمِّهِ قَالَتْ سَمِعْتُ أُمَّ سَلَمَةَ تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ أَيُّمَا امْرَأَةٍ مَاتَتْ وَزَوْجُهَا عَنْهَا رَاضٍ دَخَلَتْ الْجَنَّةَ

মুসাবির আল-হিমাইয়ারী (মাজহুল বা অপরিচিত) হতে বর্ণিতঃ

তার মাতা (নাম অজ্ঞাত) বলেন, আমি উম্মু সালামা (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে স্ত্রীলোক মারা যায় এমতাবস্থায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে।

[১৮৫৪] তিরমিযী ১১৬১, আত-তালীকুর রাগীব ৩/৭৩, যাইফাহ ১৪২৬, যইফ আল-জামি' ২২২৭। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী ১. মুহাম্মাদ বিন ফুদায়ল সম্পর্কে ইবনু মাঈন তাকে সিকাহ বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি শীয়া মতাবলম্বী। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৫৪৮, ২৬/২৯৩ নং পৃষ্ঠা) ২. মুসা বিন আল-হিমইয়ারী সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী ও ইমাম যাহাবী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। ইমাম যাহাবী অন্যত্র বলেন, তার সংবাদটি মুনকার। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৮৮৮, ২৭/৪২৫ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৮৫৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে স্ত্রীলোকের জন্য স্বামীর সন্তুষ্টির গুরুত্ব বলা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে স্ত্রী মারা যায় এমন অবস্থায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি দাম্পত্য জীবনে ভালো সম্পর্ক, দায়িত্ব পালন ও পরস্পরের প্রতি সম্মান বজায় রাখার দিকে ইঙ্গিত করে। তবে এর অর্থ এই নয় যে অন্য সব দায়িত্ব বাদ দেওয়া যায়; বরং এখানে স্বামীর সঙ্গে সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। একজন স্ত্রী যদি স্বামীর হক আদায় করে, সম্পর্ক ভালো রাখে এবং পরিবারে শান্তি বজায় রাখতে চেষ্টা করে, তা তার জন্য বড় কল্যাণের কারণ হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্বামীর সন্তুষ্টি দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ বিষয়।
  • স্ত্রীর ভালো আচরণ ও দায়িত্ব পালন তার মর্যাদা বাড়ায়।
  • পরিবারে শান্তিপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করা ভালো আমল।
  • দাম্পত্য অধিকারকে আখিরাতের জবাবদিহির সঙ্গে দেখা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন