৮/১৪. অধ্যায়ঃ
যাকাত আদায়কারী কর্মচারির আচরণ।
যাকাতের মাল আত্মসাৎ: কেয়ামতের দিনের কঠোর সতর্কতা
সুনানে ইবনে মাজাহ : ১৮১০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৮১০
حَدَّثَنَا عَمْرُو بْنُ سَوَّادٍ الْمِصْرِيُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ مُوسَى بْنَ جُبَيْرٍ حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحُبَابِ الْأَنْصَارِيَّ حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ أُنَيْسٍ حَدَّثَهُ أَنَّهُ تَذَاكَرَ هُوَ وَعُمَرُ بْنُ الْخَطَّابِ يَوْمًا الصَّدَقَةَ فَقَالَ عُمَرُ أَلَمْ تَسْمَعْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم حِينَ يَذْكُرُ غُلُولَ الصَّدَقَةِ أَنَّهُ مَنْ غَلَّ مِنْهَا بَعِيرًا أَوْ شَاةً أُتِيَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ» قَالَ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ أُنَيْسٍ بَلَى.
আবদুল্লাহ্ বিন উনাইস (রাঃ) ও উমার ইবনুল খাওাব (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ বিন উনাইস (রাঃ) ও উমর বিন খাত্তাব (রাঃ) একদিন যাকাত সম্পর্কে আলোচনা করেন। উমর (রাঃ) বলেন, তুমি কি রাসূলুল্লাহ (ﷺ)-কে যাকাতের মাল আত্মসাৎ সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলতে শুননি: কেউ যদি যাকাতের একটি উট বা একটি ছাগল আত্মসাৎ করে, তবে তাকে কেয়ামতের দিন তা বহনরত অবস্থায় হাজির করা হবে। রাবী বলেন, আবদুল্লাহ বিন উনাইস (রাঃ) বললেন, হ্যাঁ শুনেছি।
[১৮১০] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। সহীহাহ ২৩৫৪। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী মুসা বিন জুবায়র সম্পর্কে ইবনু হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন ও সিকাহ রাবীর বিপরীত হাদিস বর্ণনা করেন। ইমাম যাহাবী তাকে সিকাহ বললেও ইবনুল কাত্তান বলেন, তার অবস্থা সম্পর্কে অজ্ঞাত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬২৪৪, ২৯/৪০ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ। উক্ত হাদিসটি সহিহ কিন্তু মুসা বিন জুবায়র এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ১৩৭ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ২ টি জাল, ১৬ টি অধিক দুর্বল, ৪২ টি দুর্বল, ৪২ টি হাসান, ৩৫ টি সহিহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ৩০৭৩, মুসলিম ১৮৩৩, আহমাদ ৯২১৯, ১৫৬৩৩, ২৭৯১০, ২১৪৭০, ২১৪৭৩, ২১৯৫৪, মুসান্নাফ আব্দুর রাযযাক ৬৯৪৯, ৬৯৫১, ৬৯৫৩, ৯৪৯৩, ১৮৯২৬, মু'জামুল আওসাত ৬৮০১ ইত্যাদি।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৮১০-এর সারসংক্ষেপ
এই হাদিসে যাকাতের মাল আত্মসাৎ করার বিষয়ে বড় সতর্কতা এসেছে। উমর (রাঃ) আবদুল্লাহ বিন উনাইস (রাঃ)-কে স্মরণ করিয়ে দেন যে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) যাকাতের মাল আত্মসাৎ সম্পর্কে বলেছেন: কেউ যদি যাকাতের একটি উট বা একটি ছাগল আত্মসাৎ করে, কিয়ামতের দিন তাকে তা বহনরত অবস্থায় হাজির করা হবে। এখানে শিক্ষা খুব স্পষ্ট—যাকাতের মাল ব্যক্তিগত মাল নয়; এটি নির্ধারিত অধিকারভুক্ত সম্পদ। তাই যাকাত আদায়কারী, রক্ষক বা দায়িত্বপ্রাপ্ত কেউ এ সম্পদে খেয়ানত করতে পারে না। যাকাতের মাল আত্মসাৎ, খেয়ানত, কেয়ামতের শাস্তি, যাকাতের আমানত—এসব এই হাদিসের মূল বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যাকাতের মাল আত্মসাৎ করা ভয়াবহ খেয়ানত।
- অল্প হলেও যাকাতের পশু নিজের জন্য নেওয়া যাবে না।
- যাকাতের সম্পদ আমানত হিসেবে রক্ষা করতে হবে।
