৮/৭. অধ্যায়ঃ
বর্ষপূর্তির পূর্বে দ্রুত যাকাত আদায় করা।
বর্ষপূর্তির আগে যাকাত: আব্বাস (রাঃ)-এর হাদিসের শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ১৭৯৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৭৯৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ زَكَرِيَّا عَنْ حَجَّاجِ بْنِ دِينَارٍ عَنْ الْحَكَمِ عَنْ حُجَيَّةَ بْنِ عَدِيٍّ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّ الْعَبَّاسَ رَضِيَ اللهُ عَنْهُ سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي تَعْجِيلِ صَدَقَتِهِ قَبْلَ أَنْ تَحِلَّ فَرَخَّصَ لَهُ فِي ذَلِكَ
আলী বিন আবূ তালিব (রাঃ) হতে বর্ণিতঃ
আব্বাস (রাঃ) তাঁর মালের বর্ষপূর্তির পূর্বে যাকাত প্রদানের ব্যাপারে নবী (ﷺ)-কে জিজ্ঞেস করেন। তিনি তাঁকে এ ব্যাপারে অনুমতি দেন।
[১৭৯৫] তিরমিযী ৬৭৮, আবূ দাউদ ১৬২৪, আহমাদ ৮২৪, দারেমী ১৬৩৬, সহীহ আবী দাউদ ১৪৩৬। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী ইসমাইল বিন যাকারিয়্যা সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তিনি সিকাহ। ইবনু খিরাশ তাকে সত্যবাদী বলেছেন। আহমাদ বিন সালিহ আল-জায়লী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কিছু ভুক করেন করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৪৫, ৩/৯২ নং পৃষ্ঠা) ২. হুজায়্যাহ বিন আদী সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তার হাদিস থেকে দলীল গ্রহণযোগ্য নয়। আহমাদ বিন সালিহ আল-জায়লী তাকে সিকাহ বলেছেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি দুর্বল। ইমাম যাহাবী তাকে সত্যবাদী বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ১১৪১, ৫/৪৮৫ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭৯৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে আব্বাস (রাঃ) তাঁর মালের বর্ষপূর্তির আগে যাকাত দেওয়ার বিষয়ে নবী (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করেন। নবী (صلى الله عليه وسلم) তাঁকে এ বিষয়ে অনুমতি দেন। হাদিসটি ছোট হলেও যাকাত আদায়ের সময় নিয়ে একটি বিশেষ দিক দেখায়। সাধারণভাবে বছর পূর্ণ হওয়ার কথা অন্য হাদিসে এসেছে; এখানে বর্ষপূর্তির আগে দেওয়ার অনুমতির কথা এসেছে। তাই দুইটি বিষয় আলাদা করে বোঝা দরকার: একদিকে যাকাতের সময়ের হিসাব, অন্যদিকে আগাম আদায়ের অনুমতি। এই হাদিসে আব্বাস (রাঃ)-এর প্রশ্ন ও নবী (صلى الله عليه وسلم)-এর অনুমতি—এইটুকুই মূল কথা। অতিরিক্ত শর্ত, সব ধরনের সম্পদে এক নিয়ম বা আধুনিক হিসাব এখানে যোগ করা ঠিক নয়। মূল শিক্ষা হলো, যাকাতের ব্যাপারে প্রশ্ন করে নিশ্চিত হওয়া এবং অনুমোদিত পথে দায়িত্ব পালন করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যাকাতের বিষয়ে না জানলে জিজ্ঞেস করা উচিত।
- বর্ষপূর্তির আগে যাকাত দেওয়ার অনুমতির কথা হাদিসে এসেছে।
- যাকাতের সময় ও আগাম আদায় আলাদা বিষয়।
- নিজ ইচ্ছায় নয়, শরিয়তের নির্দেশ মেনে যাকাত আদায় করা দরকার।
