৭/৪৯. অধ্যায়ঃ

ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে আহার করা।

ঈদুল ফিতরের আগে ফিতরা: ঈদের দিনের দায়িত্বশীল আমল

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৭৫৫

حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ حَدَّثَنَا مَنْدَلُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا عُمَرُ بْنُ صَهْبَانَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَا يَغْدُو يَوْمَ الْفِطْرِ حَتَّى يُغَذِّيَ أَصْحَابَهُ مِنْ صَدَقَةِ الْفِطْرِ

ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) ঈদুল ফিতরের দিন ভোরে তাঁর সাহাবীদের ফিতরা পরিশোধের নির্দেশ না দেয়া পর্যন্ত (ঈদগাহে) রওয়ানা হতেন না ।

[১৭৫৫] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। যঈফাহ ৪২৪৮। তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী জুবারাহ ইবনুল মুগাল্লিস সম্পর্কে মুসলিম বিন কায়স বলেন, ইনশাআল্লাহ্‌ (আল্লাহ্‌ চায়তো) তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি মিথ্যুক ও হাদিস বানিয়ে বর্ণনা করেন। ইমাম বুখারী বলেন, তিনি মুদতারাব ভাবে হাদিস বর্ণনা করেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তার একাধিক মুনকার হাদিস রয়েছে। (তাহযীবুল কামালঃ রাবী নং ৮৯১, ৪/৪৮৯ নং পৃষ্ঠা) ২. মানদাল বিন আলী সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইয়াহইয়া বিন মাঈন তাকে দুর্বল বলেছেন। ইয়াকুব বিন শসায়বাহ বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় দুর্বল। আবু যুরআহ আর-রাযী বলেন, তার মাঝে দুর্বলতা রয়েছে। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬১৭৬, ২৮/৪৯৩ নং পৃষ্ঠা) ৩. উমার বিন সহবান সম্পর্কে আহমাদ বিন সালিহ বলেন, তার ব্যাপারে হাদিস বিশারদগণ এতো কথা বলেছেন, যে তা অন্য কারো ব্যাপারে আমি আর দেখিনি। আলী ইবনুল মাদীনী বলেন, তার হাদিস গ্রহণযোগ্য নয়। ইমাম বুখারী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার। আবু যুরআহ আর-রাযী তাকে দুর্বল বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪২৬০, ২১/৩৯৮ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭৫৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, নবী (صلى الله عليه وسلم) ঈদুল ফিতরের দিন ভোরে সাহাবীদের ফিতরা পরিশোধের নির্দেশ না দেওয়া পর্যন্ত ঈদগাহে রওয়ানা হতেন না। এখানে ঈদের আনন্দের সঙ্গে দায়িত্বের শিক্ষা রয়েছে। ঈদ শুধু নিজের খুশির দিন নয়; দরিদ্র ও অভাবী মানুষের কথা স্মরণ করার দিনও। ফিতরা পরিশোধের নির্দেশ সাহাবীদের সামনে দেওয়া হয়েছে, যা সমাজে ভাগাভাগি ও সহমর্মিতার কথা মনে করিয়ে দেয়। হাদিসটি আমাদের শেখায়, ঈদের প্রস্তুতিতে পোশাক, খাবার বা আনন্দের পাশাপাশি আর্থিক দায়িত্বও গুরুত্বপূর্ণ। আল্লাহর ইবাদতের অংশ হিসেবে মানুষের প্রয়োজনের দিকে নজর দেওয়া উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঈদুল ফিতরের আগে ফিতরা পরিশোধের গুরুত্ব আছে।
  • ঈদের আনন্দের সঙ্গে দরিদ্রের কথা মনে রাখতে হয়।
  • ফিতরা সমাজে সহমর্মিতা বাড়ায়।
  • ঈদগাহে যাওয়ার আগেও দায়িত্বপূর্ণ আমল থাকতে পারে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন