৭/৪০. অধ্যায়ঃ

আরাফাত দিবসের রোযা।

আরাফাতের ময়দানে আরাফার দিনের সিয়াম সম্পর্কে হাদিস

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৭৩২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنِي حَوْشَبُ بْنُ عَقِيلٍ حَدَّثَنِي مَهْدِيٌّ الْعَبْدِيُّ عَنْ عِكْرِمَةَ قَالَ دَخَلْتُ عَلَى أَبِي هُرَيْرَةَ فِي بَيْتِهِ فَسَأَلْتُهُ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَاتٍ فَقَالَ أَبُو هُرَيْرَةَ نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَاتٍ

ইকরিমাহ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি আবু হুরাইরা (রাঃ)-এর বাড়িতে গিয়ে তাকে আরাফাতের ময়দানে আরাফাত দিবসে সিয়াম রাখা সম্পর্কে জিজ্ঞেস করলাম। আবু হুরাইরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আরাফাতের ময়দানে আরাফাত দিবসে সিয়াম রাখতে নিষেধ করেছেন।

[১৭৩২] আবূ দাউদ ২৪৪০, তা’লীকুর রগীব ২/৭৭ যঈফ আবী দাউদ ৪২১। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী ১. হাওশাব বিন আকীল সম্পর্কে হাকিম একে বুখারীর শর্তে সহিহ বলেছেন, যাহাবী তাতে সমর্থন দিয়েছেন। কিন্তু এটা তাদের অশোভনীয় ধারানা মাত্র। কেননা সানাদে হাওশাব ইবনু আকীল এবং তার শায়খ মাহদী আল-আবাদী হতে ইমাম বুখারী বর্ণনা করেননি। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৫৭১, ৭/৪৬১ নং পৃষ্ঠা) ২. মাহদী আল-আবদী সম্পর্কে ইবনু হাযম তার মুহাল্লা গ্রন্থে বলেন, তিনি অজ্ঞাত। ইমাম যাহাবী আল-মীযান গ্রন্থে তা সমর্থন করেছেন। আবু হাতিম ও ইবনু মাঈনও তাই বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬২২০, ২৮/৫৮৬ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭৩২-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইকরিমা বলেন, তিনি আবু হুরাইরা (রাঃ)-এর বাড়িতে গিয়ে আরাফাতের ময়দানে আরাফাত দিবসে সিয়াম রাখা সম্পর্কে প্রশ্ন করেন। আবু হুরাইরা (রাঃ) উত্তর দেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আরাফাতের ময়দানে আরাফাত দিবসে সিয়াম রাখতে নিষেধ করেছেন। এখানে বিষয়টি খুব নির্দিষ্ট—আরাফাতের ময়দানে থাকা অবস্থায় আরাফার দিনের সিয়াম। তাই সাধারণভাবে আরাফার সিয়ামের ফজিলত সম্পর্কিত বর্ণনার সঙ্গে এটিকে মিলিয়ে ফেললে ভুল বোঝাবুঝি হতে পারে। এই হাদিসের মূল শিক্ষা হলো, স্থান ও অবস্থার ভিন্নতার কারণে আমলের নির্দেশও ভিন্নভাবে আসতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আরাফাতের ময়দানে আরাফার দিনে সিয়াম নিষেধের কথা এসেছে।
  • প্রশ্ন করে সাহাবির কাছ থেকে বিধান জানার উদাহরণ আছে।
  • একই দিনের আমল অবস্থাভেদে ভিন্ন হতে পারে—এ কথা হাদিস থেকে বোঝা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন