৭/৩. অধ্যায়ঃ
সন্দেহের দিনের (ইয়াওমুশ-শাক্ক) রোযা।
সন্দেহের দিনে রোজা: নবী صلى الله عليه وسلم-এর নির্দেশ মানার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ১৬৪৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৬৪৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ صِلَةَ بْنِ زُفَرَ قَالَ كُنَّا عِنْدَ عَمَّارٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ فَأُتِيَ بِشَاةٍ فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ فَقَالَ عَمَّارٌ مَنْ صَامَ هَذَا الْيَوْمَ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم
সিলাহ বিন যুফার (রহঃ) হতে বর্ণিতঃ
সন্দেহের দিনে আমরা আম্মার (রাঃ)-এর নিকট উপস্থিত ছিলাম। তখন একটি (ভুনা) বকরী পেশ করা হলো। কতক লোক পিছনে সরে গেল। আম্মার (রাঃ) বলেন, যে ব্যক্তি আজ সিয়াম রাখলো সে তো অবশ্যই আবুল কাসিম রাসূলুল্লাহ (ﷺ)-এর অবাধ্যাচরণ করলো।
[১৬৪৫]তিরমিযী ৬৮৬, নাসায়ী ২১৮৮, আবূ দাউদ ২৩৩৪, দারেমী ১৬৮২ তা‘লীক ইবনু খুযাইমাহ ১৯১৪, ইরওয়াহ ৯৬১, সহীহ আবী দাউদ ২০২২। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আবু খালিদ আল আহমার সম্পর্কে আবু আহমাদ বিন আলী জুরজানী বলেন, তিনি সত্যবাদী তবে হুজ্জাহ নয়। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইবনু হাজার আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি সিকাহ। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি সত্যবাদী ও সিকাহ রাবীর সদৃস্য। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৫০৪, ১১/৩৯৪ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬৪৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে সন্দেহের দিনের রোজা নিয়ে একটি সতর্কতা এসেছে। বর্ণনায় দেখা যায়, লোকজন আম্মার রা.-এর কাছে ছিলেন। তখন খাবার পেশ করা হলে কিছু লোক পিছিয়ে যায়। আম্মার রা. বলেন, যে ব্যক্তি আজ সিয়াম রাখলো, সে আবুল কাসিম রসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর অবাধ্যাচরণ করলো। হাদিসের মূল শিক্ষা হলো, রোজা রাখা ভালো কাজ হলেও তা নবী صلى الله عليه وسلم-এর নির্দেশনার বাইরে হলে গ্রহণযোগ্য পদ্ধতি নয়। বিশেষ করে রমজান শুরু হয়েছে কি না—এ ধরনের সন্দেহের দিনে নিজ ইচ্ছায় রোজা শুরু করার বিষয়ে সতর্কতা আছে। এখানে অতিরিক্ত আবেগ নয়, বরং সুন্নাহ মেনে চলাই গুরুত্বপূর্ণ। তাই রোজার মাস শুরু করার ক্ষেত্রে নিশ্চিত নিয়ম ও নববী নির্দেশ মানা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সন্দেহের দিনে নিজ ইচ্ছায় রোজা রাখার বিষয়ে সতর্কতা এসেছে।
- ইবাদতে নবী صلى الله عليه وسلم-এর নির্দেশনা অনুসরণ করা জরুরি।
- ভালো কাজও সঠিক নিয়মে না হলে তা সমস্যা হতে পারে।
