৬/৬৫. অধ্যায়ঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ইনতিকাল ও তার কাফন-দাফন।

ফাতিমা (রাঃ)-এর শোক: রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বিদায়ের ভাষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৬৩০

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنِي حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنِي ثَابِتٌ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَتْ لِي فَاطِمَةُ يَا أَنَسُ كَيْفَ سَخَتْ أَنْفُسُكُمْ أَنْ تَحْثُوا التُّرَابَ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلمو حَدَّثَنَا ثَابِتٌ عَنْ أَنَسٍ أَنَّ فَاطِمَةَ قَالَتْ حِينَ قُبِضَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَا أَبَتَاهُ إِلَى جِبْرَائِيلَ أَنْعَاهُ وَا أَبَتَاهُ مِنْ رَبِّهِ مَا أَدْنَاهُ وَا أَبَتَاهُ جَنَّةُ الْفِرْدَوْسِ مَأْوَاهُ وَا أَبَتَاهُ أَجَابَ رَبًّا دَعَاهُ.قَالَ حَمَّادٌ فَرَأَيْتُ ثَابِتًا حِينَ حَدَّثَ بِهَذَا الْحَدِيثِ بَكَى حَتَّى رَأَيْتُ أَضْلَاعَهُ تَخْتَلِفُ.

আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

ফাতিমা (রাঃ) আমাকে বললেন, হে আনাস! রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর মাটি ঢেলে দিতে তোমাদের অন্তরাত্মা কিভাবে সায় দিতে পারলো। আনাস (রাঃ), রাসূলুল্লাহ (ﷺ) ইনতিকাল করলে ফাতিমা (রাঃ) বলেন, হায় আমার আব্বা! জিবরাঈল (আঃ) তার থেকে পৃথক হয়ে গেলেন। হায় আমার আব্বা! তিনি তাঁর রবের নিকটবর্তী হলেন। হায় আব্বা! জান্নাতুল ফেরদাউস তাঁর ঠিকানা। হায় আব্বা! তিনি তাঁর রবের ডাকে সাড়া দিলেন। হাম্মাদ (রহঃ) বলেন, আমি সাবিত (রহঃ) কে এ হাদিস বর্ণনা কালে দেখলাম যে, তিনি কাঁদছেন, এমনকি তাঁর হাড়ের জোড়াগুলোও কাঁপছে।

[১৬২৮] সহীহুল বুখারী ৪৪৬২, নাসায়ী ১৮৪৪, আহমাদ ১২০২৬, ১২৬১৯, দারেমী ৮৭

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬৩০-এর সারসংক্ষেপ

এই হাদিসে ফাতিমা (রাঃ)-এর গভীর শোকের কথা এসেছে। তিনি আনাস (রাঃ)-কে বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর উপর মাটি ঢেলে দিতে তোমাদের মন কীভাবে সায় দিল। এরপর তাঁর কিছু আবেগভরা কথা বর্ণিত হয়েছে—জিবরাঈল (আঃ) তাঁর থেকে পৃথক হলেন, তিনি তাঁর রবের নিকটবর্তী হলেন, জান্নাতুল ফেরদাউস তাঁর ঠিকানা, তিনি তাঁর রবের ডাকে সাড়া দিলেন। এই বাক্যগুলো শোকের ভাষা, তবে তাতে ঈমানও আছে। হাদিসের শেষে রাবী জানান, সাবিত (রহঃ) এ হাদিস বলতে গিয়ে এত কেঁদেছেন যে তাঁর শরীর কাঁপছিল। তাই এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর প্রতি ভালোবাসা, বিদায়ের বেদনা এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার বিশ্বাস একসঙ্গে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বিদায় সাহাবীদের হৃদয়ে গভীর শোক এনেছিল।
  • ফাতিমা (রাঃ)-এর কথায় শোকের সঙ্গে ঈমানের ভাষাও আছে।
  • হাদিস বর্ণনার সময় সাবিত (রহঃ)-এর কান্না এই ঘটনার প্রভাব বোঝায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন