৬/৫৮. অধ্যায়ঃ

কোন মহিলার গর্ভপাত হলে।

গর্ভপাতের শোকে সওয়াবের আশা: মায়ের জন্য সান্ত্বনা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৬০৯

حَدَّثَنَا عَلِيُّ بْنُ هَاشِمِ بْنِ مَرْزُوقٍ حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ عُبَيْدِ اللهِ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ مُسْلِمٍ الْحَضْرَمِيِّ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ السِّقْطَ لَيَجُرُّ أُمَّهُ بِسَرَرِهِ إِلَى الْجَنَّةِ إِذَا احْتَسَبَتْهُ

মুযান বিন জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেন, সেই সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ! গর্ভপাত হওয়া সন্তানের মাতা তাতে সওয়াব আশা করলে ঐ সন্তান তার নাভিরজ্জু দ্বারা তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে।

[১৬০৭] আহমাদ ২১৫৮৫ মিশকাত ১৭৫৪। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ইয়াহইয়া বিন উবায়দুল্লাহ বিন মুসলিম আল হাদরামী সম্পর্কে ইবনু আদী বলেন, আমি আশা করি তার মাঝে কোন সমস্যা নেই। ইয়াহইয়া বিন মাঈন বলেন,তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু হাতিম আর-রাযী তাকে দুর্বল বলেছেন। আল-আজালী বলেন, তিনি সিকাহ নন তবে তার থেকে হাদিস গ্রহন করা যায়। এ হাদিসের ৯৯ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে আবু দাউদে ১ টি, ইবনু মাজাহ ৪ টি, আহমাদ ২ টি, সহীহ ইবনু হিব্বান ২ টি ও বাকীগুলো অন্যান্য কিতাবে রয়েছে।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬০৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে গর্ভপাত হওয়া সন্তানের মাকে নিয়ে একটি সান্ত্বনাময় বর্ণনা এসেছে। নবী صلى الله عليه وسلم শপথ করে বলেন, গর্ভপাত হওয়া সন্তান তার মাকে নাভিরজ্জু দ্বারা জান্নাতে টেনে নিয়ে যাবে, যদি মা তাতে সওয়াব আশা করে। এখানে গুরুত্বপূর্ণ কথা হলো ইহতিসাব—অর্থাৎ কষ্টের মধ্যে আল্লাহর কাছে সওয়াবের আশা রাখা। গর্ভপাত মায়ের হৃদয়ে গভীর বেদনা রেখে যায়। এই হাদিস সেই বেদনায় ধৈর্য ও আশার দরজা খুলে দেয়। তবে কারো কষ্টের সময় এই কথা বললেও সহানুভূতি ও নরম ভাষা দরকার। হাদিসটি শেখায়, মুমিনের অশ্রু, ধৈর্য ও আল্লাহর প্রতি আশা—এসব আল্লাহর কাছে মূল্যবান হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গর্ভপাতের কষ্টে সওয়াবের আশা রাখা গুরুত্বপূর্ণ শিক্ষা।
  • মায়ের শোককে সম্মান ও সহমর্মিতার সঙ্গে দেখা উচিত।
  • আল্লাহর কাছে ধৈর্যের প্রতিদানের আশা মুমিনকে শক্তি দেয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন