৬/৫৭. অধ্যায়ঃ
সন্তানের মৃত্যুতে পিতা-মাতার সওয়াব।
সন্তান আগাম পাঠানো: শোকের ভেতর আখিরাতের আশা
সুনানে ইবনে মাজাহ : ১৬০৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৬০৬
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ حَدَّثَنَا إِسْحَقُ بْنُ يُوسُفَ عَنْ الْعَوَّامِ بْنِ حَوْشَبٍ عَنْ أَبِي مُحَمَّدٍ مَوْلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنْ أَبِي عُبَيْدَةَ عَنْ عَبْدِ اللهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ قَدَّمَ ثَلَاثَةً مِنْ الْوَلَدِ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ كَانُوا لَهُ حِصْنًا حَصِينًا مِنْ النَّارِ فَقَالَ أَبُو ذَرٍّ قَدَّمْتُ اثْنَيْنِ قَالَ وَاثْنَيْنِ فَقَالَ أُبَيُّ بْنُ كَعْبٍ سَيِّدُ الْقُرَّاءِ قَدَّمْتُ وَاحِدًا قَالَ وَوَاحِدًا
আবদুল্লাহ্ বিন মাসউদ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি তিনটি নাবালেগ সন্তান আগাম পাঠায় (মারা যায়), তার জন্য তারা হবে জাহান্নামের মজবুত ঢালস্বরূপ। তখন আবু যার (রাঃ) বলেন, আমি দুটি সন্তান আগাম পাঠিয়েছি। রসূলুল্লাহ (ﷺ) বলেনঃ দুটি হলেও। সাইয়িদুল কুররাআ উবাই ইবনে কা’ব (রাঃ) বলেন, আমি একটি সন্তান আগাম পাঠিয়েছি। তিনি বলেন, একটি হলেও।
[১৬০৪] তিরমিযী ১০৬১; আহমাদ ৪০৬৬ মিশকাত ১৭৫৫, তা’লীকুর রগীব ৩/৬৩। তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী আবু মুহাম্মাদ সম্পর্কে ইমাম যাহাবী বলেন, তিনি আওওয়াম বিন হাওশাব থেকে এককভাবে হাদিস বর্ণনা করেছেন।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬০৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে তিনটি নাবালেগ সন্তান আগাম পাঠানোর কথা বলা হয়েছে, অর্থাৎ সন্তানদের মৃত্যু হয়েছে। বর্ণনায় এসেছে, তারা পিতার জন্য জাহান্নাম থেকে মজবুত ঢালস্বরূপ হবে। এরপর আবু যার (রাঃ) দুই সন্তানের কথা বললে রসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, দুই হলেও। উবাই ইবনে কা’ব (রাঃ) এক সন্তানের কথা বললে তিনি বলেন, এক হলেও। এই হাদিস শোকাহত হৃদয়ের জন্য গভীর সান্ত্বনা বহন করে। এখানে সংখ্যা নিয়ে কঠোরতা নয়, বরং সন্তান হারানোর কষ্টে আল্লাহর রহমতের আশা ফুটে উঠেছে। তাই এ ধরনের বর্ণনা পড়লে পিতা-মাতার দুঃখকে হালকা বলা নয়; বরং তাদের ধৈর্যকে সম্মান করা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সন্তান হারানোর কষ্টে আল্লাহর কাছে সওয়াবের আশা রাখা যায়।
- শোকাহত পিতা-মাতার ধৈর্যকে সম্মান করা দরকার।
- হাদিসটি কষ্টের ভেতর আখিরাতের সান্ত্বনা শেখায়।
