৬/৫৩. অধ্যায়ঃ

মৃতের জন্য কান্নাকাটি করা

শহীদের জন্য কান্না: হামজা (রাঃ)-এর ঘটনার শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৫৯১

حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْمِصْرِيُّ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ أَنْبَأَنَا أُسَامَةُ بْنُ زَيْدٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَرَّ بِنِسَاءِ عَبْدِ الْأَشْهَلِ يَبْكِينَ هَلَكَاهُنَّ يَوْمَ أُحُدٍ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَكِنَّ حَمْزَةَ لَا بَوَاكِيَ لَهُ فَجَاءَ نِسَاءُ الْأَنْصَارِ يَبْكِينَ حَمْزَةَ فَاسْتَيْقَظَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فَقَالَ وَيْحَهُنَّ مَا انْقَلَبْنَ بَعْدُ مُرُوهُنَّ فَلْيَنْقَلِبْنَ وَلَا يَبْكِينَ عَلَى هَالِكٍ بَعْدَ الْيَوْمِ

ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) একবার আবদুল আশহাল গোত্রের মহিলাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন তারা উহুদ যুদ্ধে শহীদ তাদের আত্মীয়দের জন্য কান্নারত ছিল। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ কিন্তু হামজা (রাঃ)! তার জন্য কান্নাকাটি করার কেউ নেই। ইতোমধ্যে কয়েকজন আনসার মহিলা এসে হামজা (রাঃ) এর জন্য কান্নাকাটি করতে লাগল। রাসূলুল্লাহ (ﷺ) ঘুম থেকে জেগে উঠে বললেন, তাদের জন্য আফসোস! এতদিন পর কিসে তাদের কান্নার প্রেরণা যোগাল? তাদের নিকট গিয়ে বলো, তারা যেন ফিরে যায়। আজকের দিনের পর থেকে তারা যেন কোন শহীদের জন্য কান্নাকাটি না করে।

তাহকীক আলবানীঃ হাসান সহীহ, তা’লীক ইবনু মাজাহ।[১৫৮৯] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ হাসান সহীহ। তা’লীক ইবনু মাজাহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৫৯১-এর সারসংক্ষেপ

এই হাদিসে উহুদ যুদ্ধে শহীদদের জন্য আবদুল আশহাল গোত্রের মহিলাদের কান্নার কথা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, হামজা (রাঃ)-এর জন্য কান্নাকাটি করার কেউ নেই। পরে আনসার মহিলারা এসে হামজা (রাঃ)-এর জন্য কান্না করতে লাগলেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ঘুম থেকে জেগে জানতে চান, এতদিন পর কী তাদের কান্নার প্রেরণা দিল। এরপর নির্দেশ দেন, তারা যেন ফিরে যায় এবং আজকের দিনের পর থেকে কোনো শহীদের জন্য কান্নাকাটি না করে। এই বর্ণনায় শোকের আবেগ, সাহাবীদের ভালোবাসা এবং শেষে সংযমের নির্দেশ—সবই আছে। তাই শহীদের মর্যাদা মনে রাখা যাবে, কিন্তু দীর্ঘ বিলাপ বা কান্নার আয়োজন চালিয়ে যাওয়া ঠিক নয়। শোককে আল্লাহর ফয়সালার সামনে শান্ত হতে হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শহীদের জন্য আবেগ থাকলেও কান্নার আয়োজন দীর্ঘ করা ঠিক নয়।
  • নবীজির নির্দেশ অনুযায়ী শোকের সময় সংযমে ফিরতে হবে।
  • ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বিলাপের পথে যাওয়া উচিত নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন