০/২৮. অধ্যায়ঃ
সা‘দ বিন মুআয (রাঃ)-এর সম্মান
সুনানে ইবনে মাজাহ : ১৫৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৫৭
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ أُهْدِيَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ سَرَقَةٌ مِنْ حَرِيرٍ فَجَعَلَ الْقَوْمُ يَتَدَاوَلُونَهَا بَيْنَهُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " أَتَعْجَبُونَ مِنْ هَذَا " . فَقَالُوا لَهُ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ . فَقَالَ " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَمَنَادِيلُ سَعْدِ بْنِ مُعَاذٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنْ هَذَا " .
আল-বারা’ বিন আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-কে এক টুকরা সাদা রেশমী কাপড় উপহার দেয়া হল। উপস্থিত লোকজন একের পর এক তা হাতে নিয়ে দেখতে লাগলো। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা কি এটি দেখে অবাক হচ্ছো! তারা তাঁকে বলেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল! তিনি বলেন সেই মহান সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! জান্নাতে সাদ বিন মুআয (রাঃ)-এর রুমাল এর চাইতেও উত্তম হবে।
[১৫৫] বুখারী ৩২৪৯, মুসলিম ২৪৬৮, তিরমিযী ৩৮৪৭, আহমাদ ১৭০৭৩, ১৮১২২, ১৮২১০। তাহক্বীক্ব আলবানী: সহীহ।
