৬/৩৪. অধ্যায়ঃ

জানাযায় অংশগ্রহণকারীর এবং তার দাফনের জন্য অপেক্ষমান ব্যক্তির সওয়াব।

দাফন শেষ হওয়া পর্যন্ত জানাজায় থাকার ফজিলত

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৫৪১

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ الْمُحَارِبِيُّ عَنْ حَجَّاجِ بْنِ أَرْطَاةَ عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ صَلَّى عَلَى جِنَازَةٍ فَلَهُ قِيرَاطٌ وَمَنْ شَهِدَهَا حَتَّى تُدْفَنَ فَلَهُ قِيرَاطَانِ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ الْقِيرَاطُ أَعْظَمُ مِنْ أُحُدٍ هَذَا

উবাই বিন কা’ব (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি জানাজার সালাত পড়ল, তার জন্য এক কীরাত সওয়াব এবং যে ব্যক্তি দাফনের কাজ শেষ হওয়া পর্যন্ত উপস্থিত থাকল, তার জন্য দু’ কীরাত সওয়াব। সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! একটি কীরাত এই উহুদ পাহাড়ের চেয়েও বিশাল।

[১৫৪০] আহমাদ ২০৬৯৬, তা’লীকুর রগীব ৪/১৭২। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী হাজ্জাজ বিন আরতাহ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নন, তিনি আমর থেকে হাদিস তাদলীস করেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় তাদলীস করেন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় দুর্বলদের থেকে তাদলীস করেন। আলী ইবনুল মাদীনী বলেন, আমি তাকে ইচ্ছা করেই বর্জন করেছি। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৫৪১-এর সারসংক্ষেপ

এই হাদিসে জানাজার সালাত ও দাফন শেষ হওয়া পর্যন্ত উপস্থিত থাকার সওয়াব বলা হয়েছে। রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি জানাজার সালাত পড়ে, তার জন্য এক কীরাত সওয়াব। আর যে ব্যক্তি দাফনের কাজ শেষ হওয়া পর্যন্ত থাকে, তার জন্য দুই কীরাত সওয়াব। হাদিসে আরও বলা হয়েছে, একটি কীরাত উহুদ পাহাড়ের চেয়েও বিশাল। এতে বোঝা যায়, জানাজার নামাজ শেষে দ্রুত চলে যাওয়ার বদলে দাফন পর্যন্ত থাকা একটি মূল্যবান আমল। তবে হাদিসে সওয়াবের কথা যেমন এসেছে, তেমনই আলাদা করে শর্তও বলা হয়েছে—দাফনের কাজ শেষ হওয়া পর্যন্ত উপস্থিত থাকা। তাই এই হাদিস জানাজা ও দাফনের আদব শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জানাজার সালাত পড়লে এক কীরাত সওয়াবের কথা এসেছে।
  • দাফন শেষ হওয়া পর্যন্ত থাকলে দুই কীরাত সওয়াবের কথা এসেছে।
  • সওয়াবের কথা হাদিসে শর্তসহ বলা হয়েছে, তাই আমলটি বুঝে করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন