৬/৩২. অধ্যায়ঃ

দাফনের পর জানাযার সলাত পড়া।

রাতে দাফনের পর জানাজার সালাত: কবরের পাশে নবীজির আমল

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৫৩০

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ أَبِي إِسْحَقَ الشَّيْبَانِيِّ عَنْ الشَّعْبِيِّ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَاتَ رَجُلٌ وَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَعُودُهُ فَدَفَنُوهُ بِاللَّيْلِ فَلَمَّا أَصْبَحَ أَعْلَمُوهُ فَقَالَ مَا مَنَعَكُمْ أَنْ تُعْلِمُونِي قَالُوا كَانَ اللَّيْلُ وَكَانَتْ الظُّلْمَةُ فَكَرِهْنَا أَنْ نَشُقَّ عَلَيْكَ فَأَتَى قَبْرَهُ فَصَلَّى عَلَيْهِ

ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) এক রুগ্ন ব্যক্তিকে দেখতে যেতেন। সে মারা গেলে লোকেরা তাকে রাতে দাফন করে। সকাল বেলা তারা রসূলুল্লাহ (ﷺ)-কে বিষয়টি অবহিত করেন। তিনি বলেন: আমাকে তা জানাতে কিসে তোমাদের বাধা দিল? তারা বলল, গভীর অন্ধকার রাত ছিল বিধায় আমরা আপনাকে কষ্ট দেয়া সমীচীন মনে করিনি। তিনি তার কবরের নিকট এসে জানাজার সালাত পড়েন।

[১৫২৯] সহীহুল বুখারী ৮৫৭, ১২৪৭, ১৩১৯, ১৩২১, ১৩২২, ১৩২৬, ১৩৩৬, ১৩৪০, মুসলিম ৯৫৪ তিরমিযী ১০৩৭, নাসায়ী ২০২৩, ২০২৪, আবূ দাউদ ৩১৯৬, আহমাদ ৩১২৪ ইরওয়াহ ২/৭৩৫, তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৫৩০-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক রুগ্ন ব্যক্তির কথা এসেছে, যাকে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দেখতে যেতেন। তিনি মারা গেলে লোকেরা রাতেই তাঁকে দাফন করে। সকালবেলা তারা নবীজিকে বিষয়টি জানায়। তিনি জিজ্ঞাসা করেন, কেন তাঁকে জানানো হয়নি। তারা বলে, গভীর অন্ধকার রাত ছিল; তাঁকে কষ্ট দিতে চায়নি। এরপর নবীজি তাঁর কবরের কাছে গিয়ে জানাজার সালাত পড়েন। এখানে রাতের দাফন, মৃতের খবর দেওয়া এবং দাফনের পর জানাজার সালাত—তিনটি বিষয় আছে। হাদিসটি শেখায়, ভালো নিয়ত থাকলেও গুরুত্বপূর্ণ খবর না জানানো ঠিক নয়। মৃতের জন্য সালাত আদায়ের বিষয়টি অবহেলা করা উচিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রোগীর খোঁজ নেওয়া নবীজির সুন্দর আদব হিসেবে এসেছে।
  • মৃতের খবর না জানানো নিয়ে নবীজি প্রশ্ন করেছেন।
  • রাতে দাফনের পরও কবরের পাশে জানাজার সালাতের ঘটনা আছে।
  • ভালো উদ্দেশ্য থাকলেও গুরুত্বপূর্ণ কাজ বাদ দেওয়া ঠিক নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন