৬/৩১. অধ্যায়ঃ

আহলে কিবলার জানাযার সালাত পড়া।

মুনাফিক নেতার জানাজা: জানাজার সালাত ও কবরের পাশে দাঁড়ানোর শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৫২৪

حَدَّثَنَا عَمَّارُ بْنُ خَالِدٍ الْوَاسِطِيُّ وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ قَالَا حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ مُجَالِدٍ عَنْ عَامِرٍ عَنْ جَابِرٍ قَالَ مَاتَ رَأْسُ الْمُنَافِقِينَ بِالْمَدِينَةِ وَأَوْصَى أَنْ يُصَلِّيَ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنْ يُكَفِّنَهُ فِي قَمِيصِهِ فَصَلَّى عَلَيْهِ وَكَفَّنَهُ فِي قَمِيصِهِ وَقَامَ عَلَى قَبْرِهِ فَأَنْزَلَ اللهُ {وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ}

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

মুনাফিক নেতা (উবাই) মদিনায় মারা গেল। সে ওসিয়ত করলো যে, নবী (ﷺ) যেন তাঁর জানাজার সালাত আদায় করেন এবং তাঁর জামা দিয়ে যেন তাকে কাফন দেয়া হয়। তিনি তাঁর জানাজার সালাত পড়েন, তাঁর জামা দিয়ে তাকে কাফন দেন এবং তার কবরের পাশে (দোয়া করতে) দাঁড়ান। তখন আল্লাহ তাআলা নাজিল করেন, অনুবাদঃ “তাদের কারো মৃত্যু হলে কখনো তার জন্য জানাজার সালাত পড়বে না এবং তার কবরের পাশেও দাঁড়াবে না” (সূরা তাওবা: ৮৪)।

[১৫২৩] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ মুনকার। উক্ত হাদিসে মুজালীদ বিন সাঈদ সম্পর্কে ইমাম বুখারী ও ইয়াকুব বিন সুফইয়ান বলেন, তিনি সত্যবাদী। ইমাম নাসাঈ বলেন, তিনি সিকাহ। ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান বলেন, তিনি যইফ বা দুর্বল। ইবনু মাঈন বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহন করা যাবে না।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৫২৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, মদিনায় মুনাফিক নেতা মারা গেলে সে ওসিয়ত করে যে নবী (صلى الله عليه وسلم) যেন তার জানাজার সালাত আদায় করেন এবং তাঁর জামা দিয়ে তাকে কাফন দেওয়া হয়। হাদিসে এসেছে, নবী (صلى الله عليه وسلم) জানাজার সালাত পড়েন, জামা দিয়ে কাফন দেন এবং কবরের পাশে দাঁড়ান। এরপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন: তাদের কারো মৃত্যু হলে তার জন্য জানাজার সালাত পড়বে না এবং কবরের পাশে দাঁড়াবে না। এই বর্ণনার মূল শিক্ষা হলো জানাজা ও দাফনের কাজেও আল্লাহর নির্দেশই চূড়ান্ত। ঘটনাটি মানবিক আচরণ ও নাজিল হওয়া বিধানের সীমা আলাদা করে বুঝতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কাফন ও জানাজার বিষয়ে নবীজির দয়া হাদিসে ফুটে উঠেছে।
  • মুনাফিকদের ব্যাপারে পরবর্তী নির্দেশ আয়াতের মাধ্যমে এসেছে।
  • কবরের পাশে দাঁড়ানোও নির্দিষ্ট বিধানের অংশ হতে পারে।
  • ধর্মীয় কাজ ব্যক্তিগত আবেগ নয়, আল্লাহর নির্দেশ অনুযায়ী হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন