৬/১৩. অধ্যায়ঃ
কাফনে আবৃত করার সময় লাশ দর্শন।
সন্তানের মৃত্যুতে নবীজির কান্না: শোকের কোমল শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ১৪৭৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৪৭৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ سَمُرَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ حَدَّثَنَا أَبُو شَيْبَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ لَمَّا قُبِضَ إِبْرَاهِيمُ ابْنُ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَهُمْ النَّبِيُّ صلى الله عليه وسلم لَا تُدْرِجُوهُ فِي أَكْفَانِهِ حَتَّى أَنْظُرَ إِلَيْهِ فَأَتَاهُ فَانْكَبَّ عَلَيْهِ وَبَكَى
আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-তনয় ইবরাহিম ইন্তিকাল করলে নবী (ﷺ) লোকেদের বলেন, আমি না দেখা পর্যন্ত তোমরা তাকে কাফনে আবৃত করো না। অতঃপর তিনি এসে তার ওপর ঝুঁকে পড়েন এবং কাঁদেন।
তাহকীক আলবানীঃ দঈফ, তা'লাক ইবনু মাজাহ।[১৪৭৪] তাহকীক আলবানীঃ যঈফ, তা’লাক ইবনু মাজাহ্। উক্ত হাদিসের রাবী আবু শায়বাহ (ইউসুফ) সম্পর্কে ইমাম বুখারী বলেন, তার নিকট আশ্চর্য হাদিস শুনা যায়। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল ও মুনকার এবং তার নিকট আশ্চর্য হাদিস শুনা যায়। ইবনু হিব্বান বলেন, তার থেকে হাদিস বর্ণনা করা ঠিক নয়। আল উকায়লী তাকে দুর্বল বলেছেন। আবু আহমাদ আল হাকিম বলেন, তিনি হাদিস বিশারদদের নিকট নির্ভরযোগ্য নয়।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪৭৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে আনাস (রাঃ) বলেন, নবীজি (صلى الله عليه وسلم)-এর পুত্র ইবরাহিম ইন্তিকাল করলে তিনি লোকদের বলেন, তিনি না দেখা পর্যন্ত যেন তাকে কাফনে আবৃত না করা হয়। এরপর নবীজি (صلى الله عليه وسلم) এসে তাঁর ওপর ঝুঁকে পড়েন এবং কাঁদেন। হাদিসটির মূল শিক্ষা হলো শোকের সময় মানবিক আবেগ প্রকাশ করা স্বাভাবিক। নবীজি (صلى الله عليه وسلم)-এর কান্না ছিল সন্তানের প্রতি ভালোবাসা ও দুঃখের প্রকাশ। এখানে কোনো উচ্চস্বরে বিলাপ বা সীমা ছাড়ানোর কথা নেই; শুধু দেখা, ঝুঁকে পড়া এবং কান্নার কথা আছে। তাই এই হাদিস শোকের আদব শেখায়—ভালোবাসা থাকবে, চোখে পানি আসতে পারে, কিন্তু আচরণে মর্যাদা থাকা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সন্তানের মৃত্যুতে দুঃখ ও কান্না মানবিক বিষয়।
- নবীজি (صلى الله عليه وسلم) ইবরাহিমকে কাফনের আগে দেখতে চেয়েছিলেন।
- শোক প্রকাশে ভালোবাসা ও সংযম দুটোই থাকা দরকার।
- মৃত প্রিয়জনকে শেষবার দেখা হৃদয়ের কোমলতার প্রকাশ হতে পারে।
