৬/২. অধ্যায়ঃ
যে ব্যক্তি রোগীকে দেখতে যায় তার সওয়াব।
রোগী দেখার কল্যাণ: জান্নাতে বাসস্থানের আশার হাদিস
সুনানে ইবনে মাজাহ : ১৪৪৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৪৪৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ حَدَّثَنَا أَبُو سِنَانٍ الْقَسْمَلِيُّ عَنْ عُثْمَانَ بْنِ أَبِي سَوْدَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ عَادَ مَرِيضًا نَادَى مُنَادٍ مِنْ السَّمَاءِ طِبْتَ وَطَابَ مَمْشَاكَ وَتَبَوَّأْتَ مِنْ الْجَنَّةِ مَنْزِلًا
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি রোগীকে দেখতে গেলে আকাশ থেকে একজন আহ্বানকারী তাকে ডেকে বলেন, তুমি উত্তম কাজ করেছ, তোমার পথ চলা কল্যাণময় হোক এবং তুমি জান্নাতে একটি বাসস্থান নির্ধারণ করে নিলে।
[১৪৪৩] তিরমিযী ২০০৮ মিশকাত দ্বিতীয় তাহকীক, ১৫৭৫, ৫-১৫। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী আবু সিনান আল কাসমালী সম্পর্কে ইবনু খাররাশ বলেন, সে সত্যবাদী। ইবনু হিব্বান তাকে শক্তিশালী বলেছেন। আহমাদ বিন হাম্বল তাকে দুর্বল বলেছেন। আবু যুরআহ আর-রাযী ও ইয়াহইয়া বিন মাঈন তাকে দইফুল হাদিস বলে মন্তব্য করেছেন।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪৪৩-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো রোগী দেখার কল্যাণ। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ রোগীকে দেখতে গেলে আকাশ থেকে একজন আহ্বানকারী বলে, তুমি উত্তম কাজ করেছ, তোমার পথ চলা কল্যাণময় হোক এবং তুমি জান্নাতে একটি বাসস্থান নির্ধারণ করে নিলে। রোগী দেখতে যাওয়ার হাদিসগুলোর মধ্যে এই বর্ণনা মানুষকে অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে উৎসাহ দেয়। এখানে রোগী দেখাকে ছোট কাজ মনে করা হয়নি। একজন মানুষ হয়তো কয়েক মিনিট সময় দিয়ে কোনো রোগীর খোঁজ নেয়, কিন্তু হাদিসে তার জন্য কল্যাণের কথা এসেছে। তাই রোগী দেখার আদব হলো ভালো কথা বলা, কষ্ট না দেওয়া, প্রয়োজন বোঝা এবং দোয়া করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রোগী দেখতে যাওয়া উত্তম কাজ হিসেবে উল্লেখিত হয়েছে।
- অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো কল্যাণময় পথের অংশ।
- রোগী দেখার সময় ভালো কথা ও দোয়ার মনোভাব রাখা উচিত।
- ছোট মনে হওয়া সৎকাজও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে।
