৫/২০৩. অধ্যায়ঃ
ফরয সলাতের স্থানে দাঁড়িয়ে নফল সালাত পড়া সম্পর্কে।
ফরজ সালাতের পর নফল পড়ার আগে স্থান বদলের আদব
সুনানে ইবনে মাজাহ : ১৪২৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৪২৭
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ لَيْثٍ، عَنْ حَجَّاجِ بْنِ عُبَيْدٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " أَيَعْجِزُ أَحَدُكُمْ إِذَا صَلَّى أَنْ يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ أَوْ عَنْ يَمِينِهِ أَوْ عَنْ شِمَالِهِ " يَعْنِي السُّبْحَةَ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, তোমাদের কেউ (ফরজ) সালাত পড়ার পর একটু সামনে এগিয়ে বা পিছনে সরে অথবা তার ডানে বা বামে সরে (নফল) সালাত আদায় করতে কি অপরাগ হবে?
[১৪২৭] আবূ দাঊদ ১০০৬, আহমাদ ৯২১২। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ৬২৯, আবী দাউদ ৬২৯, ৯২২। উক্ত হাদিসের রাবী ১. লায়স সম্পর্কে ইমাম বুখারী বলেন, তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় সন্দেহ করেন। আহমাদ বিন হাম্বল বলেন, মুদতারাবুল হাদিস। ইয়াহইয়া বিন মাঈন, আবু হাতিম এবং আবু যুরআহ আর-রাযী তাকে দুর্বল বলেছেন। ২. হাজ্জাজ বিন উবায়দ সম্পর্কে ইমাম যাহাবী ও আবু হাতিম আর-রাযী বলেন, তিনি অপরিচিত। ৩. ইবরাহীম বিন ইসমাইল সম্পর্কে ইবনু হিব্বান তাকে সিকাহ বলেছেন। ইমাম বুখারী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি অপরিচিত। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪২৭-এর সারসংক্ষেপ
মূল বিষয়: সালাতের আদব। এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) প্রশ্নের ভঙ্গিতে বলেছেন, তোমাদের কেউ ফরজ সালাত পড়ার পর একটু সামনে এগিয়ে, পেছনে সরে, ডানে বা বামে গিয়ে নফল সালাত পড়তে কি অক্ষম? বর্ণনায় বোঝানো হয়েছে, এটি নফল সালাত বা সুবহার বিষয়ে বলা হয়েছে। হাদিসটি সালাতের একটি সহজ আদব শেখায়। ফরজ সালাত শেষ করার পর একই জায়গায় না থেকে সামান্য স্থান পরিবর্তন করে নফল সালাত পড়া ভালো একটি অভ্যাস হতে পারে। এখানে অতিরিক্ত কোনো কঠিন নিয়ম বলা হয়নি; বরং সহজভাবে স্থান বদলের দিকে উৎসাহ দেওয়া হয়েছে। সালাতের আদব মানলে ইবাদত আরও সুন্দর হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফরজের পর নফল সালাতের জন্য স্থান বদল করার শিক্ষা পাওয়া যায়।
- সামান্য সামনে, পেছনে, ডানে বা বামে সরাই যথেষ্ট হতে পারে।
- সালাতের ছোট আদবগুলোও গুরুত্বের সঙ্গে শেখানো হয়েছে।
- নফল সালাত ফরজ সালাতের পর আলাদা করে পড়ার একটি সুন্দর রীতি আছে।
